মাধবকুন্ড ইকোপার্ক এলাকায় শজারু হত্যা : ৯ জনের জেল জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

মাধবকুন্ড ইকোপার্ক এলাকায় শজারু হত্যা : ৯ জনের জেল জরিমানা

  • রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা ::

মাধবকুন্ড ইকোপার্ক থেকে বিলুপ্ত প্রজাতির এশটি শজারু হত্যার অপরাধে দুই শিকারীকে এক মাস করে কারাদ- ও হত্যায় সহায়তার অপরাধে অপর ৭ শিকারীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ৯’টায় মাধবকু- ইকোপার্কের বাজারিছড়া জঙ্গলে (ঘটনাস্থল) ইউএনও মো. শামীম আল ইমরান আদালত পরিচালনা করেন।

Manual4 Ad Code

জানা গেছে, শনিবার সন্ধ্যায় মাধবকুন্ড ইকোপার্ক এলাকায় একটি শজারু হত্যার অপরাধে ৯ শিকারীকে আটক করে স্থানীয় ফরেস্ট গার্ডরা। খবর পেয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও থানার এসআই হযরত আলীকে নিয়ে ছুটে যান ঘটনাস্থলে। সেখানে আটককৃতরা ভ্রাম্যমাণ আদালতের সামনে বন্যপ্রাণী হত্যার অপরাধ স্বীকার করে। এরপর ভ্রাম্যমাণ আদালত শজারু হত্যায় সরাসরি জড়িত থাকায় ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বিওসি কেছরিগুল এলাকার সুবল ভূমিজ ও জগ রবি চন্দ্রকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এছাড়া হত্যায় সহায়তা করার অপরাধে উকিল সাঁওতাল, বুধু সাঁওতাল, ওমেশ সাঁওতাল, রমেশ সাঁওতাল, কার্তিক সাঁওতাল, রাম সাঁওতাল ও কৃষ্ণ সাঁওতালকে ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেন আদালত। রাতেই তাদেরকে কারাগারে পাঠানো হয়।

Manual6 Ad Code

বন্যপ্রাণী হত্যায় জেল, জরিমানার সত্যতা নিশ্চিত করে বড়লেখা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, ‘টিলা ও বন্যপ্রাণী আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। এগুলো রক্ষায় আমাদের সকলকে সচেতন থাকতে হবে। প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।’#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!