বড়লেখায় অসুস্থ পরিবহন শ্রমিককে নিসচা’র আর্থিক সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় অসুস্থ পরিবহন শ্রমিককে নিসচা’র আর্থিক সহায়তা

  • বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখার জাতীয় সামাজিক—স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার পক্ষ থেকে অসুস্থ পরিবহন শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার রাতে পৌর শহরের বালুচর গ্রামে উনার নিজ বাড়িতে এ সহায়তা প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন আন্নাজাত ইসলামী সমাজকল্যাণ পরিষদের সাবেক সভাপতি আব্দুর রউফ, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মতিন, কন্টেন্ট ক্রিয়েটর জাকির হোসেন, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ—সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু।

জানা গেছে, বড়লেখা পৌরসভার বালুচর এলাকার পরিচিত মুখ পরিবহন শ্রমিক ইসহাক আলী কয়েক মাস থেকে যক্ষা রোগসহ নানান জটিল রোগে ভূগছেন। তার পক্ষ থেকে এই জটিল চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। পরে একই গ্রামের সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মতিন বিষয়টি জানতে পেরে কন্টেন্ট ক্রিয়েটর জাকির হোসেনের ভেরিফাই ফেসবুক আইডি থেকে মানবিক ভিডিও বার্তার মাধ্যমে সহযোগিতা কামনা করা হয়। তার এই ভিডিও দেখে এগিয়ে আসে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

Manual5 Ad Code

নিসচা নেতৃবৃন্দ বলেন, পরিবহন শ্রমিক ইসহাক আলীর চিকিৎসার জন্য আমাদের সংগঠন সাধ্যানুযায়ী সহযোগিতা করেছে। আমরা আশা করব বিভিন্ন সংগঠন, প্রবাসী ও এলাকাবাসীসহ সকলের সহযোগিতা অব্যাহত থাকবে। তাছাড়া নিসচা সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি জনস্বার্থে সমাজের বিভিন্ন মানবিক, স্বেচ্ছাসেবী ও দেশের কল্যাণকর নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!