কুলাউড়ায় মাটির দেয়াল চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ডায়াগনস্টিক সেন্টারের লাখ টাকা অর্থদণ্ড কমলগঞ্জে ৮-১০ এপ্রিল ঐতিহ্যবাহী মণিপুরি “লাই হারাওবা” উৎসব কুলাউড়ায় মাটির দেয়াল চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কুড়িগ্রামে চাকুরীর মেলায় অসহায় ১২৪ জন বেকার শিক্ষার্থী পেলেন নিয়োগপত্র আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দু’পা বিচ্ছিন্ন দুর্নীতিমুক্ত ওসমানীনগর গড়তে চেয়ারম্যান প্রার্থী হলেন আব্দুর রহিম জয়চন্ডীতে ৯নং ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করতে চান মো: আলাল! এমপির উদ্যোগে জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ ফের চালু কমলগঞ্জে বালুভর্তি ট্রাক আটক ও জরিমান ১৬শ’ লিটার ডিজেল জব্দ

কুলাউড়ায় মাটির দেয়াল চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

  • মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া  :: 
 
মৌলভীবাজার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত রফিক উদ্দিনের পুত্র সেলিম আহমদ (৩৪) নিজ ঘরের মাটির দেয়াল অপসারণের সময় দেয়াল ধসে মৃত্যু হয়েছে। ০৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা যায়,  সকালে নিজের বসত ঘরের পুরাতন মাটির দেয়াল অপসারণ করতে গিয়ে এক খন্ড বৃহৎ মাটির দেয়াল সেলিমের মাথায় পড়ে যায়। আঘাতপ্রাপ্ত সেলিমকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু ঘটে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, নিহত সেলিম পেশায় একজন কাঠমিস্ত্রী মিস্ত্রি ছিলেন। কিছুদিন ধরে কিডনী এবং লিভার জটিলতায় তিনি পেশায় কাজ করতে পারছিলেন না। স্থানীয় বাজারে স্বল্প পুঁজিতে ডাব, তরকারি, বিভিন্ন প্রকার ফল ফসল গ্রাম থেকে এনে বিক্রি করে নিজের  চিকিৎসা এবং সংসার চালাতেন। জানা যায়, নিহত সেলিম বিবাহিত ও ছোট দুটি ছোট সন্তান  রয়েছে।
 এব্যাপারে কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, নিজের ঘরের দেয়াল সরানোর সময় দুর্ঘটনাবশত সেলিম আহমদ মারা যান। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। # 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!