বড়লেখায় ডায়াগনস্টিক সেন্টারের লাখ টাকা অর্থদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

বড়লেখায় ডায়াগনস্টিক সেন্টারের লাখ টাকা অর্থদণ্ড

  • মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় নানা অনিয়মের দায়ে শাহবাজপুর বাজারের ব্যবসায়ি আহমদ শরীফ দেলোয়ারের মালিকানাধীন ববি এন্ড ব্রাদার্স ডায়াগনস্টিক সেন্টারকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual1 Ad Code

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এসময় পুলিশ কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার শাহবাজপুর বাজারের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে ইউএনও গালিব চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আহমদ শরীফ দেলোয়ারের মালিকানাধীন ববি এন্ড ব্রাদার্স ডায়াগনস্টিক সেন্টারের ওষুধের ফ্রিজে খাবার রাখা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার এবং একই কন্টেইনারে একাধিক রোগীর নমুনা সংগ্রহের অপরাধে ভ্রাম্যমাণ আদালত উক্ত ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেন।

Manual8 Ad Code

ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ববি এন্ড ব্রাদার্স ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা অর্থদ- প্রদানের সত্যতা স্বীকার করেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!