আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অবৈধ মজুত ১৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ- বড়লেখায় জব্দ তেল নিলামে বিক্রি আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত বড়লেখায় ১২ লক্ষাধিক টাকার ইয়াবাসহ যুবক গ্রেফতার আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা আক্কেলপুরে শিক্ষক নিয়োগে অনিয়ম : ৪২ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ ছাতকে দফায় দফায় সংঘর্ষে পুলিশ পথচারীসহ শতাধিক আহত কুলাউড়ায় ৯ হাজার ৮ শ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কুলাউড়ার বরমচালে যুবকের মৃত্যু নিয়ে চলছে বিতর্ক : সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল

আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়। একই সাথে ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
মেলা প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা তাদের উদ্ভাবনী প্রতিভা কাজে লাগিয়ে তৈরি করা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করেন। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। তিনি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি ব্যবহারিক বিজ্ঞানে আরও আগ্রহী করে তুলতে হবে। আজকের এই উদ্ভাবনী শক্তিই ভবিষ্যতে দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। তৃণমূল পর্যায়ে বিজ্ঞান শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!