ওসামানীনগরে গৃহবধু ছিনতাইয়ের শিকার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

ওসামানীনগরে গৃহবধু ছিনতাইয়ের শিকার

  • বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual3 Ad Code

সিলেটে সিরিজ ছিনতাইয়ের পর এবার ওসামানীনগরে সাজসকালে কন্যা সন্তানকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে ওসির বাসার সামনে মিতা দেব নামের এক গৃহবধু ছিনতাইয়ের শিকার হয়েছেন। গত মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দিকে ওসমানীনগর থানার পার্শ্ববর্তী গোয়ালাবাজার ইউপির ইলাশপুর গ্রামের আর কে টাওয়ারের সামনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

এসময় ছিনতাইকারীরা গৃহবধুর গলায় ধারালো অস্ত্র ধরে একটি স্বর্ণের চেইন ও একজোড়া কানের দোল নিয়ে যায়। ছিনতাইয়ের শিকার গৃহবধু মিতা দেব ইলাশপুর গ্রামের প্রমোদ দত্তের ছেলে ও গোয়ালাবাজারের জননী পাদুকা গৃহের স্বত্তাধীকারী স্বপন দত্তের স্ত্রী।

ছিনতাইয়ে শিকার গৃহবধুর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ইলাশপুর লালাকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ুয়া তাদের কন্যা সন্তান মাধু দত্তকে স্কুলে দিতে যান মিতা দেব। সকাল সাড়ে ৯টায় বাড়ি ফেরার পথে ওসমানীনগর থানার প¦ার্শবর্তী ওসি মুরশেদুল আলম ভুইয়ার বাসা আর কে টাওয়ারের সামনে আসা মাত্র পিছন দিক থেকে মোটরসাইকেল যোগে আসা ৩জন ছিনতাইকারী মিতা দেবের গতিরোধ করে। এ সময় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা মিতা দেবের গলায় গারালো ছুরা ও ধারালো অস্ত্র ধরে গলার স্বর্ণের চেইন ও একজোড়া স্বর্ণের কানের দোল লুট করে পালিয়ে যায়।

থানার একদম নিকটবর্তী ও ওসির বাসার সামনেই সাজসকালে জনবহুল এলাকায় প্রকাশ্যে এমন ছিনতাইয়ের ঘটনায় ইলাশপুর এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে। মঙ্গলবার রাত ৯টার দিকে ছিনতাইয়ের শিকার মিতা দেবের বাসায় ৩/৪জন সাংবাদিক গেলে ভয়ে আর আতংকে তারা বাসার গেইট খুলতে চাননি কিছু সময় ডাকাডাকি করে সাংবাদিক পরিচয় দিলে তারা বাসার গেইট খুলে দেন। তবে ভয়ে মিতা দেব সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি। মিতা দেবের স্বামী স্বপন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আমার মেয়েকে স্কুলে দিয়ে বাড়ী ফেরার পথে ওসি সাহেবের ভাড়া বাসা আর কে টাওয়ারের সামনে ৩জন ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে আমার স্ত্রীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও কানের একজোড়া দোল নিয়ে যায়।

Manual3 Ad Code

ছিনতাইকারীদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল অন্য দুজনের মুখ খোলা ছিল তবে তাদেরকে আমার স্ত্রী চিনতে
পারেননি। তবে এঘটনায় তারা আইনানুগ কোনো ব্যবস্থা এখনো গ্রহন করেননি বলে জানান তিনি। ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভুইয়া বলেন, ঘটনাটি আমার নোলেজে পরেনি এ বিষয়টি খোঁজ নিচ্ছি।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!