কুলাউড়া কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপকের প্রতিহিংসার শিকার ক্যান্সার আক্রান্ত মহিলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়া কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপকের প্রতিহিংসার শিকার ক্যান্সার আক্রান্ত মহিলা

  • বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপকের প্রতিহিংসার শিকার এক ক্যান্সার রোগী মহিলা গ্রাহক। কিস্তিতে ঋণ  পরিশোধের সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে মামলা দিয়েছেন আদালতে।  ভুক্তভোগী অসুস্থ মহিলা গ্রাহক হলেন কুলাউড়া উপজেলার কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামের মো শাহাবুদ্দিন আহমদ খসরুর স্ত্রী  মোছা লায়লা আক্তার সেলু।
অভিযোগে জানা যায়, কর্মসংস্থান ব্যাংকের কুলাউড়া শাখা হতে   মোছা লায়লা আক্তার সেলু ৮০ হাজার টাকা লোন নেন। লোন যথারীতি পরিশোধ করে আসছিলেন।কিন্তু হঠাৎ করে লায়লা আক্তার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ডাক্তার দেখাতে গিয়ে লোন পরিশো করতে পারেননি।পরে  ম্যানেজারের কাছে বারবার অনুরোধ করেন কিস্তি আকারে লোন পরিশোধ করার জন্য। কিন্তু ম্যানেজার ঋণ গ্রহীতাকে ঋণ পরিষদের সুযোগ না দিয়ে   মৌলভীবাজার আদালতে  দায়ের করেছেন মামলা। –
মোছা লায়লা আক্তার সেলু জানান, আমি কর্মসংস্থান ব্যাংক কুলাউড়া শাখা হতে ২০০৯ সালে ৮০ হাজার  টাকা ঋণ নিয়েছিলাম। সে টাকাটি আমি পরিশোধ করেছি। শুধুমাত্র ঋণের সুদ সুদের অংশটি বাকি রয়েছে। এরপরও আমি চেয়েছিলাম ৮০ হাজার টাকা ঋণের যে সুদ হয়েছে সেই সুদ মাসিক কিস্তি আকারে পরিশোধ করতে। কিন্তু ম্যানেজার প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার অসুস্থতাকে আমলে না নিয়ে তড়িঘড়ি করে আমার বিরুদ্ধে তিনি মামলা দিয়েছেন। আমি একজন ক্যান্সার রোগী। বিগত চার-পাঁচ বছর থেকে আমার লক্ষ লক্ষ টাকা চিকিৎসার পেছনে ব্যয় হয়েছে। আমি অসুস্থ না হলে ব্যাংকের সমুদয় টাকা পরিশোধ করতে পারতাম। আমি  জানতে পেরেছি কর্মসংস্থান ব্যাংক কুলাউড়া  শাখায় অনেক গ্রাহক ঋণ খেলাপি থাকলেও তাদের বিরুদ্ধে ম্যানেজার কোন মামলা দেননি। অজ্ঞাত কারণে আমি একজন ক্যান্সার রোগীকে মামলা দিয়ে হয়রানি করছেন। মাননীয়   প্রধামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি  আমার আকুল আবেদন মানবিক দিক বিবেচনা করে আমার সুদ মওকুফ করে মামলা থেকে অব্যাহতি প্রদানের ব্যবস্থা করবেন।
তিনি জানান, ব্যাংকের ঋণ মওকুফের একটি আবেদন করেন ঋণ গ্রহীতার স্বামী মোঃ শাহাবুদ্দিন আহমেদ খসরু। আবেদনে তিনি উল্লেখ করেন কর্মসংস্থান ব্যাংক কুলাউড়া  শাখা হতে তাহার স্ত্রী ৮০ হাজার টাকা ঋণ গ্রহণ করেছিলেন। ঋণ গ্রহণের পর মাসিক কিস্তি আকারে ৮০ হাজার ৯ শত টাকা পরিশোধ করেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ নানা টালবাহনা করে ১ লক্ষ ২৪ হাজার ২২৮ টাকা পাবেন মর্মে আমার স্ত্রী  লায়লা আক্তার শেলুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। যেখানে আমরা ঋণের মুল টাকা ৮০ হাজার টাকা পরিশোধ করলাম সেখানে কিস্তির সুযোগ না দিয়ে ম্যানেজার হয়রানির উদ্দেশ্য   আমার স্ত্রীর  বিরুদ্ধে হয়রানি মূলক একটি মামলা করেছেন। আমি মনে করি আমাদের প্রতি অবিচার করা হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি আমার স্ত্রীর অসুস্থতা  জনিত কাগজপত্র পর্যালোচনা করে ঋণের  সুদ মওকুফ করে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য।
এ ব্যাপারে ঋণ গ্রহীতার  স্বামী শাহাবুদ্দিন আহমেদ খসরু জানান, আমি  ম্যানেজারের নিকট বারবার অনুরোধ কিস্তি আকারে লোন নেওয়ার জন্য। একদিন বিশ হাজার টাকা নিয়ে গেছি শাখায়, কিন্তু ম্যানেজার টাকা গ্রহন করেননি। আমি বিষয়টি  কুলাউড়ার এমপি আলহাজ্ব শওকতুল  ইসলাম শকু মহোদয়কে  জানিয়েছি। উনিও আমার স্ত্রীর অসুস্থতার খবর এবং  ঋণের একটি অংশ পরিশোধের পরও মামলা করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন।
এ ব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপক শামসুল আরেফিন জানান, যা হবার হয়ে গেছে। আমি ঊর্ধ্বতন  স্যারের নির্দেশে মামলা করেছি। এরপরেও তিনি যদি এক লক্ষ ২৪ হাজার টাকার মধ্যে লক্ষাধিক টাকা জমা দিয়ে দেন তাহলে বাকি সুদ মওকুফ করার জন্য আমি প্রধান কার্যালয়ে অনুরোধপত্র পাঠাবো। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!