আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

  • বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

Manual3 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি মুদি দোকান ও একটি মেকারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মালামাল পুড়ে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (0৮ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় বাজারে দায়িত্বরত নৈশপ্রহরীরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে আত্রাই উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী পল্টু শাহা বলেন, দোকানটিই ছিল আমার পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। দোকানে থাকা সাদা এলাচ, কালো এলাচ, জিরা, বিড়ির বস্তা, কয়েল, সয়াবিন তেল ও সিগারেটসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল ছিল, যার কিছুই রক্ষা করতে পারিনি। বর্তমানে আমি নিঃস্ব হয়ে পরিবার নিয়ে পথে বসে গেলাম।
অন্যদিকে মেকার শহিদ জানান, আগুনে তার দোকানের প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ গ্রাহকদের ঠিক করতে দেওয়া ফ্যান, রাইস কুকার, বৈদ্যুতিক তার ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠে আবার দাঁড়ানো তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
বান্দাইখাড়া বাজার বণিক সমিতির সভাপতি আসলাম হোসেন সজল বলেন, অগ্নিকাণ্ডের এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। গভীর রাতে আগুন লাগায় ব্যবসায়ীরা কিছু বুঝে ওঠার আগেই বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টায় বাজারের অন্য দোকানগুলো বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং প্রশাসনের কাছে দাবি জানাই যেন অসহায় এই ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আত্রাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews