কুলাউড়ায় অটোরিকশা ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুলাউড়ায় অটোরিকশা ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

  • বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

Manual7 Ad Code
 
এইবেলা,  কুলাউড়া ::
 
মৌলভীবাজারের: কুলাউড়া উপজেলার রবিরবাজার সড়কের মুদিপর নামক স্থানে  সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী  মোঃ আবু তাহের চৌধুরী জুসেফ ( ৪৫) ০৭ এপ্রিল রাতে মঙ্গলবার মারা যান। তিনি   উপজেলার, কর্মধা ইউনিয়নের ভাতাইয়া গ্রামের বাসিন্দা ও রবিরবাজারের  ফাতেমা লাইব্রেরীর মালিক ।
জানা যায়, মঙ্গলবার রাত ৮ টার  দিকে মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে কুলাউড়া পৃথিমপাশা ইউনিয়নের  মুদিপুর নামক স্থানে  সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। স্হানীয়রা উদ্ধার করে কুলাউড়া উপজেলার হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায়  সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।
কর্মধা ইউপি চেয়ারম্যান হেলাল আহমদ সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews