মৌলভীবাজারে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

মৌলভীবাজারে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ সম্পন্ন

  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

Manual2 Ad Code

এইবেলা, মৌলভীবাজার ::

Manual6 Ad Code

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির-২৬’। গত ১৪ ও ১৫ এপ্রিল জেলার একটি অভিজাত হলরুমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও নৈতিক মান উন্নয়নের লক্ষ্যে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়।

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মহসিন আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। ছাত্রশিবিরের কর্মীদের আদর্শিক জ্ঞান ও নৈতিক শক্তিতে বলীয়ান হয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।”

দুই দিনব্যাপী এই সাথী শিক্ষাশিবিরে জেলার বিভিন্ন স্তরের সাথীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক দারস, সাংগঠনিক কর্মশালা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতির ওপর বিশেষ সেশন পরিচালিত হয়। বক্তারা মানবাধিকার রক্ষা এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সাথীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। জেলা সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে এই সফল শিক্ষাশিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!