বড়লেখার ১৮ চা বাগানের অসচ্ছল শ্রমিকরা পাচ্ছে পৌনে ৪ কোটি টাকা বিশেষ ভাতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

বড়লেখার ১৮ চা বাগানের অসচ্ছল শ্রমিকরা পাচ্ছে পৌনে ৪ কোটি টাকা বিশেষ ভাতা

  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

বড়লেখা উপজেলার ১৮টি চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিককে ঈদের আগেই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিএনপি সরকার দিচ্ছে শ্রমিক প্রতি ৭ হাজার ৮০০ টাকা করে (কল্যাণ খাতে) ৩ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৪০০ টাকার বিশেষ ভাতা। উপজেলা সমাজসেবা অধিদপ্তর এ কার্যক্রমটি বাস্তবায়ন করছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানে চা-শ্রমিকদের বিশেষ ভাতা তালিকা যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এসব তথ্য জানান।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, নির্বাচনের আগে মননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে এক নির্বাচনী জনসভায় বলেছিলেন, চা শ্রমিক ও বাগানের সমস্যা সম্পর্কে তিনি অবহিত আছেন। বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে চা শ্রমিকদের সমস্যাগুলো তিনি নিজে দেখবেন। তার এই প্রতিশ্রুতির অংশ হিসেবেই তিনি চা শ্রমিকদের এই বিশেষ ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে তিনি সকল শ্রমিকদের বিশেষ ভাতা প্রদান করবেন। এছাড়াও অন্যন্য সকল সমস্যা সমাধানে তিনি খুবই আন্তরিক আছেন।

Manual4 Ad Code

Manual3 Ad Code

সভায় নিউ সমনবাগ, পাথারিয়া ও মোকাম চা বাগানের শ্রমিকদের শিক্ষা, যোগাযোগ, স্যানিটেশন, বিদ্যুৎ, বিশুদ্ধ পানিয়জল-সহ নানা সমস্যা লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে নাসির উদ্দিন আহমেদ এমপির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন আদিবাসি নেতা নারায়ন কর্মী।

ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ বর্মন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবদেীন, সিনিয়র সহসভাপতি নছিব আলী, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সমনবাগ চা বাগান ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ইমদাদ-উর রহমান, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি প্রশাসনিক কর্মকর্তা তপন চৌধুরী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, ইউপি সদস্য আমিনুল হক, চা শ্রমিক নেতা নারায়ন কুর্মী, নারায়ন কালোয়ার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!