বড়লেখায় কালবৈশাখীর ছোবল- ব্যাপক ক্ষয়ক্ষতি, সড়কে গাছ পড়ে যানবাহন চলাচলে বিঘ্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় কালবৈশাখীর ছোবল- ব্যাপক ক্ষয়ক্ষতি, সড়কে গাছ পড়ে যানবাহন চলাচলে বিঘ্ন

  • শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় শনিবার দুপুরে প্রবল বেগে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এসময় বিভিন্ন সড়কে, বিদ্যুৎ লাইনে ও ঘরবাড়ির ওপর ভেঙ্গে পড়েছে ব্যাপক গাছপালা। কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের ওপর উপড়ে পড়ে বড়বড় গাছ। রতুলি-কাঠালতলী সড়কের মধ্যবর্তী স্থানে রাস্তার ওপর গাছ পড়ায় উভয় পাশে আটকা পড়ে সহস্রাধিক যানবাহন। প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে সড়কের গাছ অপসারণ করেছে দমকল বাহিনীর লোকজন।

Manual6 Ad Code

সরেজমিনে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে হাজার হাজার গাছপালা বিভিন্ন বাড়িঘরে, রাস্তায় ও বিদ্যুৎলাইনের ওপর পড়েছে। বিধ্বস্ত হয়েছে অনেকের বাড়িঘর। লন্ডভন্ড হয়ে গেছে বিদ্যুৎ লাইন। দুপুর একটার দিকে প্রবল বেগে এই ঘূর্নিঝড় বয়ে যায়। কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের রতুলি বাজারের উত্তর পার্শের রাস্তায় বেশ কয়েকটি বড়বড় মেহেঘনি ও আকাশমনি গাছ সড়কের ওপর পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় সড়কের উভয় পার্শে সহ¯্রাধিক যানবাহনের জটলা লাগে। এতে প্রায় দেড়ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। প্রায় একঘন্টা চেষ্ঠা চালিয়ে বড়লেখা ফায়ার স্টেশনের দমকল বাহিনী ঝড়ে উপড়েপড়া গাছগুলো অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে উপজেলার বিভিন্ন স্থানের গ্রামীণ রাস্তায় ও বিদ্যুৎ লাইনের ওপর অসংখ্য গাছ ওপড়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার বিকেল পাঁচটায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। উপজেলার উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিণভাগ উত্তর, তালিমপুর ও বড়লেখা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুই শতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

Manual6 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ মৌসুমের সবচেয়ে বড় ঘূর্নিঝড় শনিবার দুপুরে বয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি খবর পাচ্ছেন। ইউপি চেয়ারম্যানগণকে দ্রুত তালিকা তৈরী করে অফিসে প্রেরনের জন্য বলে দিয়েছেন।

Manual3 Ad Code

পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেলারেল ম্যানেজার খায়রুল বাকী খান জানান, বড়লেখায় বিভিন্ন জায়গায় লাইনের ওপর গাছ পড়েছে, তার ছিড়ে গেছে। কয়েকটি খুঁটিও ক্ষতিগ্রস্থ হয়েছে । গাছ অপসারণ করে লাইন মেরামতের কাজ চলছে। রাতের মধ্যে সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!