কুলাউড়ায় পাহাড়ী ঢলে নদী ভাঙনে ১৫ গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষয়ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় পাহাড়ী ঢলে নদী ভাঙনে ১৫ গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষয়ক্ষতি

  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

Manual7 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গোগালীছড়া নদীত প্রায় ১শ ৫০ শ ফুট বাঁধ ভাঙনের ফলে ১৫ টি  গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৭ এপ্রিল সোমবার রাতে মুষলদারে বৃষ্টিপাতের ফলে ও পাহাড়ী ঢলের গোগালীছড়ার বাধ ভেঙে উপজেলার জয়চন্ডী ও সদর ইউনিয়নের ১৫টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন বন্যাকবলিত এলাকা পরিদর্শণ করেন।
গোগালী ছড়া নদীর ভাঙনে কুলাউড়া সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করেরগ্রাম, মিনারমহল, সৈয়দপুর, গাজিপুর,পুরন্দপুর,হরিপুর, বড়কাপন এবং জয়চন্ডী ইউনিয়নের দানাপুর, কামারকান্দি লামাগাঁও গ্রামে ১ শ বিঘা আউশক্ষেত, বোরো ধান, আউশের বীজ তলা, শতাধিক ফিশারী তলিয়ে গেছে।
এব্যাপারে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু জানান, বাধ ভেঙে সদর ইউনিয়নের গাজিপুর গ্রামে ২০ বিঘা বোরো ধান নষ্ট হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুশ শহীদ জানান, মৎস্য খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন জানান, কুলাউড়া ও জয়চন্ডি ইউনিয়নে পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেছি। ১০-১৫টি গ্রাম পাহাড়ী ঢলে বাড়ীঘরে পানি প্রবেশ করে। আকষ্মিক ঢলে পানিবন্দি মানুষ দূর্ভোগে পড়েছে। ক্ষয়ক্ষতির তালিকা দেয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!