বড়লেখা এনসিসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখা এনসিসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ

  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

এনসিসি ব্যাংক বড়লেখা শাখার উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতামুলক প্রশিক্ষণ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৩২ জন নারী উদ্যোক্তা অংশ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদেরকে সনদপত্র প্রদান করা হয়।

Manual3 Ad Code

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের নিজেদের সচ্ছলতা ব্যবসা সম্প্রসারণ ও পরিবেশবান্ধব অর্থায়ন সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক মো. ইমদাদুল করিম চৌধুরী। তিনি বলেন, নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ততা বাড়াতে এবং পরিবেশবান্ধব বিনিয়োগে উৎসাহিত করতে এ ধরণের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোন বিষয়ে সফলতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। নারী উদ্যোক্তাদের আর্থিক অর্ন্তভুক্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরণের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

ব্যাংকের অপারেশন ম্যানেজার সালাহ উদ্দিন সিকদার গ্রিন ফাইন্যান্সের বিভিন্ন দিক, ঋণ সুবিধা ও ব্যাংকিং সহায়তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

Manual3 Ad Code

সনদ বিতরণের সভায় ট্রেনিংয়ে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন ময়জুন বেগম, ফাহমিদা আক্তার, নাজমা বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!