জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান

  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র ৫২ পরিবারের মাঝে বিজিবি-৫২ ব্যাটালিয়ন উপহার স্বরূপ খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা ও ফুলতলা বস্তি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান সুজন। এসময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান। উল্লেখ্য ২৮ এপ্রিল অতিবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা ও ফুলতলা বস্তি এলাকার হতদরিদ্র বাসিন্দাদের ৫০/৬০টি ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বসতঘরে বড়বড় গাছ পড়ে দেওয়াল ভেঙ্গে যায় ও চালা উড়ে যায়। এছাড়াও অসংখ্য বাড়িঘর ও রাস্তাঘাটে গাছপালা উপড়ে পড়ে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন কালবৈশাখীর শিকার দরিদ্র লোকজন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!