বড়লেখায় আইনশৃঙ্খলা কমিটির সভা : বিএনপি পরিচয়ে কেউ অপকর্ম করলে ডাবল শাস্তি -নাসির উদ্দিন আহমেদ এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় আইনশৃঙ্খলা কমিটির সভা : বিএনপি পরিচয়ে কেউ অপকর্ম করলে ডাবল শাস্তি -নাসির উদ্দিন আহমেদ এমপি

  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, তার কাছে তথ্য রয়েছে বড়লেখায় বিএনপির কিছু মানুষ সীমান্ত চোরাচালান, মাদক ব্যবসা, থানায় তদবির বাণিজ্যসহ নানা অপরাধমুলক কর্মকান্ডে যুক্ত রয়েছে। নতুনভাবে আরো কিছু মানুষ যুক্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কড়া নির্দেশ দেন। দলের পরিচয়ে অপকর্মকারিদের সতর্ক করে তিনি আরো বলেন, তার কাছে সবার তালিকা রয়েছে, শিগগির আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তা হস্তান্তর করবেন।

Manual6 Ad Code

তিনি মঙ্গলবার দুপুরে বড়লেখা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সীমান্তে জঙ্গী গ্রেফতার, ভারতীয় নাগরিক আটক, অস্ত্র উদ্ধার, গবাদিপশু, মাদক ও ভারতীয় অবৈধপণ্যের অবাধ চোরাচালানে উদ্বেগ প্রকাশ করে বলেন, টেকনাপের পরেই যেন বড়লেখা সীমান্ত উগ্রবাদী জঙ্গীদের ও চোরাকারবারিদের নিরাপদ আস্তানা ও রোডে পরিণত হয়েছে। যা আমাদের জন্য মারাত্মক উদ্বেগের কারণ। বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাই মিলে সীমান্তের সবধরণের অপরাধ বন্ধ করতে হবে।

Manual4 Ad Code

বড়লেখায় থানার এসআই সুব্রত কুমার দাস, আব্দুর রউফ-সহ কয়েকজন দারোগার বিরুদ্ধে মামলার বাদীর অভিযোগ তদন্তে গিয়ে বাদীর কথা-অভিযোগ না শুনে আসামীদের পক্ষাবলম্বন, উস্কে দেওয়া, বাদিপক্ষকে আরো হামলা-হয়রানির শিকার ও হুমকির মধ্যে ফেলে দেওয়ার মতো কয়েকটি ঘটনায় নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মানুষ অসহায় হয়েই পুলিশের কাছে যায়, নিরাপত্তা চায়, সান্তনা চায়। মামলা করতে যাওয়ায় যদি তদন্ত কর্মকর্তার প্ররোচনায় প্রতিপক্ষ ভুক্তভোগির ওপর আরো ক্ষিপ্ত হয়, হামলা চালায়। তবে সাধারণ মানুষ যাবে কোথায়। তিনি সাধারণ মানুষকে হয়রানি করা ওইসব পুলিশের অ-পুলিশি আচরণের চিত্র পত্রিকায় প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

Manual5 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মাহফুজ আলম জানান, ভারতীয় চোরাইপন্য আটকের অভিযানে দুষ্কৃতিকারিরা মবসৃষ্টি করে, বিজিবি সদস্যের ওপর হামলা চালায়। আশানুরুপ স্থানীয় জনসাধারণের সহযোগিতা পাচ্ছেন না। সীমান্ত অপরাধ, মাদক, অস্ত্র, মহিষ-সহ বিভিন্ন চোরাচালান রোধে তিনি জনপ্রতিনিধিসহ স্থানীয় গনসাধারণের সহযোগিতা চেয়েছেন।

ইউএনও মাহবুব আলম মাহবুরের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনার কক্সে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মেজর মাহফুজ আলম, সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ,সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, মাওলানা বদরুল ইসলাম, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান ইমরান আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!