কুলাউড়ায় কাজ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ভেঙে গেল সড়ক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় কাজ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ভেঙে গেল সড়ক

  • বুধবার, ২৭ মে, ২০২৬
কুলাউড়া : অলই ছড়ার ‍উপর নির্মিত ব্রিজের সংযোগ সড়কে ভাঙা অংশ।

Manual1 Ad Code

 এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় কাজ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙেগেল সড়ক। উপজেলার ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের মির্জাপুর এলাকার অলই ছড়ার উপর নব-নির্মিত সেতুর দু-পাশের সংযোগ সড়ক কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে যাওয়ায় স্থানীয়দের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানাযায়, মঙ্গলবার (২৬ মে) বিকেলে বৃষ্টির মধ্যে তড়িগড়ি করে ব্রিজের দু-পাশের সংযোগ সড়কের কার্পেটিং এর কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের কাজ হওয়ার ফলে পরদিন আজ (২৭মে) সড়কটির দুই পাশের কিছু অংশ ধসে পড়েছে। সময়ের সাথে ভারি বৃষিটপাতে সড়কটি আরো মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হবে। এতে চরম দূর্ভোগ পোহাতে হবে এ সড়ক দিয়ে যাতায়াতকারী জনসাধারণের।

সরজমিনে গিয়ে দেখা যায়, সংযোগ সড়কটি যেন দায়সারা ভাবে শেষ করা হয়েছে। ব্রিজ নির্মানের সময় সড়কের কাটা অংশ ভালো ভাবে ভরাট, গার্ড ওয়াল না ছাড়া বালি ভর্তি বস্তা দিয়ে কোনো রকম ভাবে কার্পেটিং করা হয়েছে। ভালো ভাবে রুলিং করা হয়নি। পায়ের হালকা ঘসায় পাথর কষে যাচ্ছে। কার্পেটিংও করা হয়েছে এক থেকে দেড় ইঞ্চি পরিমানে। বিটুমিন, পাথর ও বালুর অনুপাতে বড় ধরনের গড়মিল বা নিম্নমানের সামগ্রীর ব্যবহার। সড়কের নিচের অংশ (সাব-বেস) ঠিকমতো শক্ত না করেই তড়িঘড়ি করে কার্পেটিং বা ঢালাই করা হয়েছে।

Manual7 Ad Code

অল্প সময়ের মধ্যে ভেঙে যাওয়ার মূল কারণ হলো দুর্নীতি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং তদারকির অভাব উল্ল্যেখ করে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,  সাধারণত ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের যোগসাজশে এই ধরনের অনিয়ম হয়েছে।

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন,  ব্রিজের সংযোগ সড়ক ভাঙার বিষয়টি জেনেছি। সড়ক ও জনপদ কার্যালয়ের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!