কমলগঞ্জে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী- কাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কমলগঞ্জে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী- কাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না

  • শনিবার, ৩০ মে, ২০২৬

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual6 Ad Code

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন কাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না। সমতল ও পাহাড়ের মানুষ সমান অধিকার পাবে, কোন বৈষম্য থাকবে না। বৈষম্য থাকলে তো কোন উন্নয়ন হবে না। উরাংসহ যে সকল জাতিগোষ্ঠী রয়েছে তাদেরকে অন্যান্য জাতিগোষ্ঠীর সমপর্যায়ে এগিয়ে যাওয়ার দরকার আছে। তিনি শুক্রবার (২৯ মে) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে মাধবপুর শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী আরো বলেন, আমাদের পার্বত্য এলাকার চাকমা, মারমা, ত্রিপুরারা অনেক উন্নত হয়েছে। কিন্তু সমতলের খিয়াং, লুসাই এসব জাতিগোষ্ঠী অনেক পিছিয়ে পড়েছে।

Manual5 Ad Code

এর আগে মন্ত্রী মণিপুরি ললিতকলা একাডেমি কমপ্লেক্স পরিদর্শন করেন। ললিতকলা একাডেমিতে পৌছালে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষজন।

শুক্রবার বিকেলে কমলগঞ্জে মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। পরিদর্শনকালে মন্ত্রীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিশন প্রধান সুচিয়াং। এ সময় খাসি সোশ্যাল কাউন্সিলের নেতৃবৃন্দসহ বিভিন্ন খাসিয়া পুঞ্জির প্রধান (মান্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং এবং আদিবাসী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews