কুলাউড়ায় প্রয়াত এমপি আব্দুল জব্বারের ৭৫ তম জন্মবার্ষিকী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ায় প্রয়াত এমপি আব্দুল জব্বারের ৭৫ তম জন্মবার্ষিকী পালন

  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

আলোচনা সভা, মিলাদ ও কেককাটার মধ্যে দিয়ে মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি, বঙ্গবন্ধুর স্নেহধন্য, মুক্তিযুদ্ধের সংগঠক, কেন্দ্রীয় কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মরহুম আব্দুল জব্বারের ৭৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

আব্দুল জব্বারে স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার ১৭ নভেম্বর সন্ধ্যা ৬ টায় কুলাউড়া স্মৃতিসৌধের বিজয় মঞ্চে অনুষ্ঠিত হয় ।

এ্উপরক্ষে অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আব্দুল জব্বার ছিলেন কুলাউড়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। আমৃত্যু বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে, আদর্শ বাস্তবায়নের জন্য জেল-জুলুম, নির্যাতন উপেক্ষা করে বাংলার গণমানুষের মুক্তির লক্ষ্যে কাজ করেছেন।

Manual4 Ad Code

সভায় স্মৃতিচারণ করে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, মরহুম আব্দুল জব্বারের দ্বিতীয় পুত্র ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মরহুম আব্দুল জব্বারের ছেলে আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস পপি ও কুলাউড়ার পৌর মেয়র শফি আলম ইউনুছ।

Manual4 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ভীনয় ভূষণ রায়, পৌর আওয়ামী লীগ সভাপতি গৌরা দে, লন্ডন আ’লীগের তথ্য বিষয় সম্পাদক সাংবাদিক কামাল হাসান, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান, চেয়ারম্যান মমদুদ হোসেন, চেয়ারম্যান আব্দুস সালাম, চেয়ারম্যান নজরুল ইসলাম, চেয়ারম্যান এম এ রহমান আতিক, ও চেয়ারম্যান আব্দুল জলিল জামালসহ নানা রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!