বড়লেখায় আসামি গ্রেফতারে জখমিদের ওপর ফের হামলার চেষ্টা, পুলিশের উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় আসামি গ্রেফতারে জখমিদের ওপর ফের হামলার চেষ্টা, পুলিশের উদ্ধার

  • বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মহিলাসহ তিন ব্যক্তি। এঘটনায় থানায় মামলা হলে বুধবার রাতে পুলিশ এক আসামিকে গ্রেফতার করে। আসামি গ্রেফতারে ক্ষীপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন বাদিপক্ষের জখমিদের বাড়ি-ঘরে ফের হামলা চালিয়েছে। খবর পেয়ে রাতেই আক্রান্তদের উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালপুর গ্রামে ফখরুল ইসলামের বাড়িতে।

Manual8 Ad Code

জানা গেছে, নলকুপ নিয়ে বিরোধের জেরে ২১ মে রাতে গোপালপুর গ্রামের নাছিম উদ্দিন, ময়নুল ইসলাম কাজল, বাবলু হোসেন, সাবলু হোসেন প্রমুখ প্রতিপক্ষের ওপর লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন সাকি বেগম, উনার মা জেরিন বেগম ও ভাই রায়হান হোসেন। রক্তাক্ত অবস্থায় স্বজনরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ হামলার ঘটনায় আহত সাকি বেগমের স্বামী তালিমপুর গ্রামের মৃত সফিক উদ্দিনের ছেলে আব্দুল লতিফ হামলাকারি চারজনকে আসামি করে থানায় মামলা করেন। বুধবার রাতে ওই মামলার তিন নম্বর আসামি বাবলু হোসেনকে পুলিশ গ্রেফতার করে। এরপরই আসামি পক্ষের লোকজন জখমিদের বাড়িঘরে হামলা চালায়। এক পর্যায়ে বাদিপক্ষের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে রাতেই থানা পুলিশ আক্রান্তদের উদ্ধার করেছে। এঘটনায় থানায় সাধারণ ডায়রি করেছেন আহত সাকি বেগম।

হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুব্রত কুমার দাস জানান, আব্দুল লতিফের মামলার তিন নম্বর আসামি বাবলু হোসেনকে বুধবার রাতে গ্রেফতার করেন। থানায় নিয়ে আসার পর খবর পান আসামিপক্ষের লোকজন বাদিপক্ষের বসতঘরে হামলা চালাচ্ছে, ঘরে অবরুদ্ধ করে রেখেছে। তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!