ছাতকে মাদকসেবনের অভিযোগে ৪ যুবক কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ট্রাকের ধাক্কায় ভাঙ্গল খুঁটি, ৮০ হাজার গ্রাহকের ১৩ ঘন্টা ভোগান্তি মনু নদীর প্রতিরক্ষা বাঁধে দু’টি স্থানে ভাঙন ৩০ গ্রাম প্লাবিত : বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন ছাতকে যৌতুকের বলি গৃহবধূ লুবনা : পিটিয়ে-কুপিয়ে আঙুল বিচ্ছিন্নের অভিযোগ স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফল বাবাকে সংর্বধনা  কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কুলাউড়ায় বাল্যবিয়ের কারিগর কাজী মঈনের লাইসেন্স বাতিল কমলগঞ্জে ধলাই নদী ভাঙন; ১৫ হাজার মানুষ পানিবন্দি ছাতকে ইউটিউব দেখে আঙুর চাষে বাজিমাত বড়লেখা ফ্যামিলি প্ল্যানিং অফিসের বারান্দায় বস্তাভর্তি স্বাস্থ্য কার্ড! দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

ছাতকে মাদকসেবনের অভিযোগে ৪ যুবক কারাগারে

  • শুক্রবার, ৫ জুন, ২০২৬

Manual3 Ad Code
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে প্রকাশ্যে মাদকাসক্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গ ও অশোভন আচরণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতের দিকে উপজেলার ৪নং কালারুকা ইউনিয়নের তাজপুর পয়েন্ট এলাকায় গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের ওপর কয়েকজন যুবককে মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। অভিযোগ রয়েছে, তারা মাদকাসক্ত অবস্থায় উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং পথচারী ও স্থানীয় লোকজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছিলেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গেও খারাপ আচরণ করেন বলে অভিযোগ উঠে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে চার যুবককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দক্ষিণ চাকলপাড়া গ্রামের আহমেদ হোসেন (২৪), তকিপুর গ্রামের ছামির আহমদ (৩০), দিঘলী ব্রাহ্মণগাঁও গ্রামের জাকির আলী (২২) এবং কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত ওয়াসিদ আলীর ছেলে তুহিন (২৩)।
এ ঘটনায় ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হাকিম বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে চারজনকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করা হলেও বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মাদকসেবন ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী অভিযানে পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!