বড়লেখায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলা : পলাতক আসামি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলা : পলাতক আসামি গ্রেফতার

  • সোমবার, ৮ জুন, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখায় চাঞ্চল্যকর দুইভাই হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি সামছুল ইসলামকে (৩৮) রোববার রাতে নিজ এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। সামছুল ইসলাম উপজেলার বিওসি কেছরীগুল (মাঠগুদাম) গ্রামের মৃত আব্দুস ছবুরের ছেলে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে প্রেরণ করেছে।

Manual3 Ad Code

ডাবল হত্যা মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বিওসি কেছরীগুল (মাঠগুদাম) গ্রামে পূর্ব-বিরোধের জেরে প্রতিপক্ষের সামছুল ইসলাম গংরা আব্দুল কাইয়ুম ও তার ভাই কুয়েত ফেরৎ জামাল উদ্দিনকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু ঘটে। এ ঘটনায় ২৯ ডিসেম্বর নিহত কুয়েত প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী হালিমা বেগম প্রতিপক্ষের কামাল আহমদ, জমির আলী, এনাম উদ্দিন, তুতিউর রহমান দোয়েল, আব্দুল আজিজ, সাইফুল ইসলাম, আব্দুল হামিদ, জয়নাল আবেদীন, আব্দুল আলিম, জাহেদুর রহমান, ফয়ছল আহমদ, আলী হোসেন, অহিদ আহমদ, আব্দুল হক ও সামছুল ইসলামের নাম উল্লেখ ও আরো ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেন।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, দুইভাই হত্যা মামলার এজাহার নামীয় আসামি সামছুল ইসলামকে রোববার রাতে গ্রেফতার করা হয়। সোমাবর বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!