জুড়ী ও বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাল জব্দ, জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

জুড়ী ও বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাল জব্দ, জরিমানা

  • মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩৫ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ এবং অবৈধ জাল বিক্রির দায়ে জাল ব্যবসায়ি মুহিদ মিয়াকে ৫০ হাজার টাকা ও ফারুক উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

অপরদিকে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি এলাকায় দেশিয় মৎস্য সম্পদ রক্ষায় অভিযান চালিয়েছে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর।

Manual5 Ad Code

অসাধুরা দীর্ঘদিন ধরে এসব দোকান থেকে অবৈধ কারেন্ট জাল ক্রয় করে হাকালুকি হাওরের জলাভূমির দেশিয় প্রজাতির পোনামাছ ধ্বংস করে যাচ্ছে।

Manual5 Ad Code

জুড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মুশফিকীন নূর। এসময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান। জব্দ অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর জানান, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবসায়িদের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

এদিকে মঙ্গলবার দুপুরে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি এলাকায় দেশিয় প্রজাতির মৎস্যসম্পদ রক্ষায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএনও মাহবুব আলম মাহবুব, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!