বড়লেখায় পামওয়েলে ভেজাল ঘি উৎপাদন, জরিমানা গুনলেন বাজারজাতকারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার : ইয়াবা-দেশীয় মদ ও টাকা উদ্ধার  রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধির পাশে মৌলভীবাজার জেলা প্রশাসন বড়লেখায় প্রবাসির স্ত্রীকে ধর্ষণের চেষ্টা : ২ যুবককে পুলিশে সোপর্দ আত্রাইয়ে ২ মাদকসেবীর এক মাসের কারাদন্ড ও জরিমানা আত্রাইয়ে কাজির আগে হাজির ইউএনও : বন্ধ হলো বাল্যবিয়ে আকস্মিক আত্রাই থানা পরিদর্শনে নওগাঁ পুলিশ সুপার আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন:  ছাতকে দেড় কোটি টাকার ক্ষতি কুলাউড়ায় অনলাইন ৪ জুয়াড়ীসহ ৭ জন আটক জর্জিয়ায় বড়লেখার ইটালি প্রবাসির মৃত্যু- লাশ পৌঁছে দিতে সরকারের প্রতি বাবা-মা ও স্ত্রীর আকুতি

বড়লেখায় পামওয়েলে ভেজাল ঘি উৎপাদন, জরিমানা গুনলেন বাজারজাতকারি

  • বুধবার, ১০ জুন, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখায় পামওয়েল ব্যবহার করে ভেজাল ঘি, মাওয়া—সহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য উৎপাদন করে অসাধু চক্র রমরমা ব্যবসা করছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে পৌরশহরের বারইগ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনুমোদনহীন ভেজাল পণ্য উৎপাদনের দায়ে দিপু দত্ত নামক বাজারজাতকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

এসময় অধিকতর তদন্তের জন্য ভেজাল পণ্যের স্যাম্পল সংগ্রহ ও উৎপাদনকারি অভিযুক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।

Manual7 Ad Code

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও অনুমোদনহীন বাজারজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও ব্যবসা প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!