বড়লেখার ডিমাই সীমান্ত- বিজিবির গুলিবর্ষণে ভারতীয় চোরাকারবারি আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখার ডিমাই সীমান্ত- বিজিবির গুলিবর্ষণে ভারতীয় চোরাকারবারি আহত

  • রবিবার, ১৪ জুন, ২০২৬

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিরা বিজিবির টহলবাহিনীর উপর ধারালো অস্ত্রসেস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে। এসময় বিজিবি দুই রাউন্ড গুলিবর্ষণ করে। এতে একজন ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত এগারোটার দিকে বড়লেখা উপজেলার ডিমাই সীমান্ত এলাকায়। এঘটনায় বড়লেখা সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।

Manual6 Ad Code

জানা গেছে, বিএসএফের পুশইন ঠেকাতে বড়লেখা সীমান্তে কয়েকদিন ধরে বিজিবি টহল জোরদার করেছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিজিবি বিএসএফের পুশইন প্রতিরোধ করছে। শনিবার রাতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন বিওসিটিলা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের ডিমাই এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এসময় দুইজন অজ্ঞাত ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় অজ্ঞাত ব্যক্তিরা দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে বিজিবির টহলদলের ওপর হামলার চেষ্টা চালায়। একপর্যায়ে বিজিবি সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলিবর্ষণ করে। এতে একজন চোরাকারাবরি আহত হয়। বিজিবি তাকে আটক করার আগেই সে ও অন্যান্য চোরাকারবারিরা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়।

Manual3 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান জানান, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ায় দুইজন ভারতীয় চোরাকারবারিকে বিজিবির টহলবাহিনী চ্যালেঞ্জ করলে তারা বিজিবির ওপর আক্রমণ চালায়। আত্মরক্ষার্থে বিজিবি তাদের লক্ষ্য করে ফায়ার করে। এতে একজন ভারতীয় চোরাকারবারি আহত হয়। তাকে আটকের আগেই সে ও অন্য চোরাকারবারিরা ভারতে পালিয়ে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!