দলীয় কর্মকান্ড গতিশীলের নির্দেশ- বড়লেখায় নাসির উদ্দিন এমপির সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

দলীয় কর্মকান্ড গতিশীলের নির্দেশ- বড়লেখায় নাসির উদ্দিন এমপির সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু শনিবার বিকেলে বড়লেখা উপজেলা, পৌর, প্রতিটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। এসময় তিনি দলের নেতাদের দলীয় কর্মকান্ড আরো গতিশীল করার নির্দেশ দেন।

Manual7 Ad Code

দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে এমপি মিঠু বলেন, বড়লেখা ও জুড়ীর সার্বিক উন্নয়নে সরকারের দৃষ্ঠি আকর্ষণ ও বরাদ্দ প্রাপ্তির লক্ষ্যে জাতীয় সংসদের প্রতিটি অধিবেশনে তিনি কোনো না কোনো বিল উত্থাপন করছেন। তার উত্থাপিত অনেক প্রস্তাব আমলে নিয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে। অনেকগুলো প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, খুব শিগগীর সোনাই নদীর উপর ভাটাউছি-তাজপুর সেতুর কাজ দৃশ্যমান হবে। উত্তর শাহবাজপুর ইউনিয়নের ইসলামপুর থেকে বর্ণির শেষ সীমা পর্যন্ত সোনাই নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড থেকে শতকোটি টাকার প্রকল্প প্রস্তাব করে তা অনুমোদনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও আরো অনেকগুলো প্রকল্প নেওয়া হচ্ছে। তিনি সরকারের উন্নয়ন কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি-না সে ব্যাপারেও নেতাকর্মীদের দৃষ্ঠি রাখার আহ্বান জানান।

সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর বড়লেখা উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সিনিয়র সহ সভাপতি নছিব আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাবেক আহবায়ক জয়নাল আবেদিন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহ সভাপতি আব্দুল মালিকসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ-সহযোগী সংগঠন সমুহের নেতারা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!