বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন

  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখায় নাট্য ও সাংস্কৃতিক সংগঠন পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী এবং ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে সংগঠনের সাবেক সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এবং নাট্যকর্মী জালাল আহমদের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা নাট্যজন ও কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্স।

সভায় সর্বসম্মতিতে মো. তাজুল ইসলামকে সভাপতি, জালাল আহমদকে সাধারণ সম্পাদক ও জুবের রেজাকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়।

Manual7 Ad Code

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি নাট্যকর্মী ইসলাম জাবেদ ও সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সহ-সাধারণ সম্পাদক ছামছ উদ্দিন ছমছ, অর্থ সম্পাদক হাসান মাহমুদ শাহীন, দপ্তর সম্পাদক সাজু আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাত আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা মীর তাহরিম জান্নাত মীম, সমাজকল্যাণ সম্পাদক রাজিব আহমদ, কার্যকরী সদস্য প্রিন্স মো. মিফ্তা-উল ইসলাম সামি ও নয়ন চক্রবর্তী।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews