জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন

  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬

Manual5 Ad Code

জড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা  :: 

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কচুরগুল এলাকায় জায়গা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই নারীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এক নারীর দায়ের কোপে অপর এক নারীর একটি পা বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। পা বিচ্ছিন্ন হওয়া ওই নারী একই গ্রামের দুবাই প্রবাসী ছলিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে রোজি বেগম ও হালিমা নামে ওই দুই নারীর মধ্যে শনিবার(২৫/৭) সকালে  কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় রোজি বেগম দা দিয়ে হালিমা বেগমকে কোপ দিলে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত হালিমাকে স্বজনরা উদ্ধার করে প্রথমে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে জায়গা-সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, গুরুতর আহত ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়েছে।
এ বিষয়ে জুড়ী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!