জিপিএ-৫ পাওয়া অহনার স্বপ্ন আইটিতে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশের সেবা করা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

জিপিএ-৫ পাওয়া অহনার স্বপ্ন আইটিতে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশের সেবা করা

  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

Manual5 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপি-৫ পাওয়া অনন্যা সূত্রধর অহনার স্বপ্ন ভবিষ্যতে আইটি খাতে উচ্চতর ডিগ্রী অর্জনে করে আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে অবদান রাখার মাধ্যমে দেশের সেবার করার।
সে ওসমানীনগরের সিকন্দরপুর আলহাজ্ব আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন সূত্রধর এবং জগন্নাথপুর উপজেলার জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা ধরের মেয়ে।
মা-বাবার একমাত্র মেয়ে অহনা সিলেটের মেজরটিলার স্কলার্সহোম থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং প্রত্যাশিত ফলাফল হিসেবে সে জিপিএ-৫ পেতে সক্ষম হয়। তার বাবা-মায়ের স্বপ্ন তাকে ঘিরেই। অহনার পৈতৃক নিবাস জগন্নাথপুর উপজেলার তাজপুর গ্রামে, বর্তমানে সে সিলেট নগরীর চামেলিবাগের বাসিন্দা। তার বাবা রিপন সূত্রধর উপজেলা ও জেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের স্বীকৃতি অর্জন করেছেন। এছাড়াও আন্তর্জাতিক শিক্ষা কনফারেন্সেও অংশ নিয়েছেন তিনি। অহনা তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বাবা, মা, শিক্ষক এবং বিশেষ করে তার প্রয়াত দাদু ভাই রসরাজ সূত্রধরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জানায়, আমি সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। এটাকে আমার জীবনের বড় লক্ষ্য অর্জনের শুরু হিসেবে দেখছি। আমার স্বপ্ন ভবিষ্যতে আইটি বিষয় নিয়ে লেখাপড়া করে উচ্চতর ডিগ্রী অর্জনের মাধ্যমে আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করার মাধ্যমে দেশ সেবায় অংশ গ্রহণ করা। এজন্য সকলের কাছে আশির্বাদ কামনা করেছে সে।
অহনার পিতা প্রধান শিক্ষক রিপন সূত্রধর বলেন, আমাদের মেয়েকে ঘিরে পরিবারের সকলের স্বপ্ন। আমাদের স্বপ্নের প্রথম ধাপ অতিক্রম করেছে সে। আশা করি ভবিষ্যতে তার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত হয়ে আমাদের সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাবে। এজন্য সকলের আশির্বাদ কামনা করেন তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!