কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার

  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

Manual2 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৯) মৌলভীবাজারের একটি চা বাগানে অভিযান চালিয়ে একটি পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুলাউড়া উপজেলার রাজানগর চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

র‍্যাব জানায়, উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া গ্রামের ফানাইপুঞ্জি রোড সংলগ্ন রাজানগর চা বাগানে অভিযান চালানো হয়। এ সময় বাগানের ভেতরে একটি কালো পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় এসব উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Manual7 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামত কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!