বড়লেখায় দুলাভাইর বাড়ির পাশের গাছ থেকে শ্যালকের ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

বড়লেখায় দুলাভাইর বাড়ির পাশের গাছ থেকে শ্যালকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

বড়লেখা থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে দুলাভাই শামছুল ইসলামের বাড়ির পাশের একটি করই গাছ থেকে শ্যালক নিজাম উদ্দিনের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য পুলিশ নিহতের লাশ মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সুনামগঞ্জের কালা মিয়ার ছেলে নিজাম উদ্দিন (২০) দীর্ঘদিন ধরে বড়লেখা উপজেলার পূর্বশংকরপুর গ্রামে দুলাভাই শামছুল ইসলামের বাড়িতে বসবাস করছেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি করই গাছে স্থানীয় লোকজন নিজামের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Manual7 Ad Code

থানার এসআই হজরত আলী জানান, সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নিহত নিজাম উদ্দিনের লাশ মর্গে পাঠিয়েছেন। স্বজনরা বলেছেন তিনি মানসিক সমস্যায় ভোগছিলেন। প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews