শ্রীমঙ্গলে হেলথ অ্যাসিসটেন্টদের অনির্দিষ্টকালের কর্মবিরতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

শ্রীমঙ্গলে হেলথ অ্যাসিসটেন্টদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, শ্রীমঙ্গল ::

Manual7 Ad Code

নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে বৃহম্পতিবার ২৬ নভেম্বর হতে সারাদেশে হেলথ এসিস্ট্যান্টদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বৃহস্পতিবার সকালে কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, মাঠ কর্মচারী এসাসিয়েশন ও হেলথ ইন্সপেক্টর সেক্টোরাল এসাসিয়েশনের সদস্যরা।

Manual6 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিং রাউতিয়া জানান, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর ঢাকার শেরেবাংরানগরে স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মচারী এসাসিয়েশনের এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদার ঘোষণা দিলে দীর্ঘ ২২ বছরেও তা বাস্তবায়িত হয়নি।

Manual8 Ad Code

এছাড়াও প্রধানমন্ত্রীর এই ঘোষনাকে বাস্তবায়নের লক্ষ্যে হেলথ এসিস্ট্যোন্টদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি তারিখে স্বাস্থ্যমন্ত্রী একটি লিখিত প্রতিশ্রুতি দিলে তারও কোন অগ্রগতি নেই। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতিতপন কুমার শর্মা জানান, স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি অনুসারে স্বাস্থ্য পরিদর্শকদের ১১তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২তম গ্রেড এবং স্বাস্থ্য সহকারীদেরকে ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসন না করা পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালে কর্মবিরতি চলছে চলবে।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসাসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অমলেশ পুরকায়স্থ বলেন- বাংলাদেশের স্বাস্থ্য খাতকে বিশ্বমানে পৌঁছানোর কাজে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও পুরস্কারপ্রাপ্তীতে স্বাস্থ্য সহকারীদের বিকল্প নেই।

তিনি আরও বলেন- স্বাস্থ্য সহকারীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় সম্প্রসারিত টিকাদান ক্ষেত্রে বাংলাদেশ আজ সাফল্যের শীর্ষে। টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি রোল মডেলে পরিণত হয়েছে। স্বাস্থ্য খাতের সকল দিক বিবেচনায় তিনি অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারে আশু দৃষ্টি কামনা করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews