কুলাউড়ায় ইউপি উপনির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৪জন বহিষ্কার! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ায় ইউপি উপনির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৪জন বহিষ্কার!

  • রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক, এইবেলা ::

মৌলভীবাজারের  কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক সিএম জয়নাল আবেদিনের সাথে বিদ্রোহী প্রার্থী হিসাবে  প্রতিদ্বন্দ্বিতা করায় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আহমদ খাঁন সুইটকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রাত ৮ টায় বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু এবং সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম।

সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত লিখিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী বিগত ৯ নভেম্বর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে উপ নির্বাচনে প্রার্থী হিসাবে দলের ৩ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়। এসময় ওই ৩ জনই মৌখিক অঙ্গিকার করেন দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউই বিদ্রোহী প্রার্থী হবেন না।

Manual4 Ad Code

পরবর্তীতে কেন্দ্র থেকে অধ্যাপক সিএম জয়নাল আবেদিনকে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হয়। দলীয় মনোনয়ন চুড়ান্ত হবার পর বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি (৫নং) খোরশেদ আহমদ খাঁন সুইট বিদ্রোহী প্রার্থী হচ্ছেন এমন সংবাদ পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ করেন। কিন্তু খোরশেদ আহমদ খাঁন সুইট নিজের প্রার্থীতা প্রত্যাহার না করে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৭.(১১) উপধারাটি ভঙ্গ করেন। যার কারনে তাকে স্বীয় পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিষ্কার করা হয় এবং কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে প্রেরণ করা হলো।

Manual1 Ad Code

এছাড়াও দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় অংশ নেয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বাদশা মিয়া, পারভেজ আহমদ এবং ৩ নং ওয়ার্ড সভাপতি মুহিব আলী রাজাকে স্বীয় পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হবেনা তা আগামী ২৪ ঘন্টার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের নিকট কারন দর্শাতে বলা হয়েছে।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু জানান, মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলীয় প্রতীক ও প্রার্থীর বিরোধী হয়ে আওয়ামী লীগ করার কোন সুযোগ নেই। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে নৌকার জয় অবশ্যই হবে, ইনশা আল্লাহ। এতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!