কুড়িগ্রামের কৃষকরা আলু চাষে ব্যস্ত সময় পার করছেন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের কৃষকরা আলু চাষে ব্যস্ত সময় পার করছেন

  • বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

Manual7 Ad Code

মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর ::

আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের কৃষকরা। এবারের দীর্ঘ বন্যার পর ফসলের ক্ষতি পুষিয়ে নিতে আলু চাষ শুরু করেছেন কুড়িগ্রাম সদরের চাষিরা। হিমাগার থেকে বীজ উত্তোলন, জমি তৈরি, আগাছা পরিষ্কার, সার প্রয়োগ এবং প্রস্ততকৃত জমিতে আলু রোপণে ব্যস্ততা বেড়েছে চাষিদের।

Manual4 Ad Code

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বন্যার পানি জমি থেকে নামতে দেরি হওয়ায় আলু রোপণ কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে চলতি মৌসুমে ব্যাপক প্রস্ততি দেখা যাচ্ছে চাষিদের মাঝে। এদিকে, উঁচু শ্রেণির জমিতে আগাম জাতের আলু উত্তোলন শুরু হয়েছে।

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে সুুভারকুটি (০৯ নং ওয়ার্ড) গ্রামের বাণিজ্যিক ভাবে আলু চাষি আঃ রাজ্জাক বলেন, আমার ৬৮ একর উঁচু জমিতে আলুর বীজ রোপণ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলন হওয়ার আশা করছি ইনশাল্লাহ।

Manual1 Ad Code

আঃ রাজ্জাক আরো বলেন, এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই জমি প্রস্তত হওয়ার পরও আলু রোপণে দেরি হচ্ছে। এবার অতিরিক্ত খরচ হওয়ার আশঙ্কা করছি। তবে বাজারে দাম ও ফলন ভালো হলে খরচের টাকা পুশিয়ে নেওয়া যাবে।

Manual4 Ad Code

একই গ্রামের আরেক কৃষক মোঃ নুরুজ্জামান জানান, এবার আমার জমিতে আলু রোপণের প্রস্ততি সম্পন্ন করেছি। আশা করি, আবহাওয়া ভালো থাকলে দুই-একদিনের মধ্যে জমিতে আলু রোপণ করতে পারবো।

পার্শ্ববর্তী ভেরভেরী গ্রামের আরেক কৃষক হাসু মিয়া জানান, এবারে প্রতিতি রাসায়নিক সার, কীটনাশক সহ সকল কৃষি ঔষধ সংকট থাকায় মূলের চেয়ে অনেক বেশি দামে ক্রয় করায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

Manual1 Ad Code

উপজেলা কৃষি অফিসার মোঃ জাকির হোসেন বলেন, সদর উপজেলার বর্তমান পর্যন্ত ৫৮০ হেক্টর জমিতে আলু রোপণ হয়েছে। তবে নভেম্বর-ডিসেম্বর মাস পর্যন্ত এর দ্বিগুণ হবে বলে আশা করেন।

তিনি আরো বলেন, সম্প্রতি আলুর দাম বাড়ায় আলু চাষে কৃষকেরা উদ্বুদ্ধ হয়েছেন বেশি। সাধারণত নভেম্বর-ডিসেম্বরে আলু চাষ শুরু হলেও অক্টোবরের শুরুতে গ্যানেলা জাতের আলুর লাগিয়েছেন। কয়েক দিনের মধ্যে ব্যাপক বাজারে নতুন আলু উঠবে। তখন আলুর দামও কিছুটা সহনীয় পর্যায়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!