কমলগঞ্জে শমশেরনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কমলগঞ্জে শমশেরনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

  • সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ  ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিকে সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন রোববার ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় ব্রাদার্স পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

শমশেরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল মোহিতের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ মুকিত। যুবদল নেতা গোলাম রাব্বীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মতিন বক্স।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া শফি, জেলা বিএনপির সদস্য শফিকুর রহমান চৌধুরী, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, এড. আব্দুল আহাদ, মুজিবুর রহমান চৌধুরী (মুকুল), মোঃ জয়নাল আবেদিন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহাজান সিরাজ, প্রেম লাল যাদব, ছাত্রনেতা আব্দুল মালিক ইমন প্রমুখ।

Manual4 Ad Code

সম্মেলনের ২য় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোঃ এনামুল হক শামীমকে সভাপতি, মোঃ মুমিত খাঁন শৈবালকে সাধারণ সম্পাদক ও মোঃ এনায়েত হোসেন মুমিনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!