রাজনগরে পানিতে ডুবে ২ খালাতো বোনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

রাজনগরে পানিতে ডুবে ২ খালাতো বোনের মৃত্যু

  • রবিবার, ২১ জুন, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, রাজনগর ::

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ২ খালাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

রোববার ২১ জুন বেলা দিকে উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, কদমহাটা এলাকার দেলওয়ার হেসেনের মেয়ে শামিমা আক্তার (৯) ও মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার সানু মিয়ার মেয়ে সানজিদা আক্তার (৮) বেলা একটার দিকে বাড়ির পাশের ক্যানেলে গোছল করতে নামে। পরিবারের সদস্যরা কিছু সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখোঁজি করে ক্যানেলের পানিতে দুই শিশুর লাশ ভাসতে দেখেন।

পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সানজিদা আক্তার গত দুই দিন আগে নানীর সাথে খালার বাড়ি কদমহাটায় বেড়াতে আসে।

Manual8 Ad Code

রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম মৃত্যুর সত্যতা বিষয়টি নিশ্চিত করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!