শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ ও শাশুড়ির মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ ও শাশুড়ির মৃত্যু

  • বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, শ্রীমঙ্গল :::

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু।

বুধবার ২৩ ডিসেম্বর  রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহতরা হলেন- শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার পুত্রবধূ নুরুন নাহার (২৫)।

Manual5 Ad Code

এ ঘটনায় অসুস্থ নুরুন নাহারের শিশুপুত্র নাঈমকে (৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি আবদুস সালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

তিনি জানান, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, পটকা মাছ খাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

এ ছাড়া ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!