রাত পোহালেই বড়লেখা পৌরসভা নির্বাচন : কে হচ্ছেন ৪র্থ পৌর পিতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

রাত পোহালেই বড়লেখা পৌরসভা নির্বাচন : কে হচ্ছেন ৪র্থ পৌর পিতা

  • রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code

আব্দুর রব, বড়লেখা ::

সোমবার নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপে প্রথম বারের মতো ইভিএমে বড়লেখা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপির নির্বাচনী এলাকার একমাত্র শহরে কে হচ্ছেন চতুর্থ পৌর পিতা এ নিয়ে সাধারণ জনগণ ও ভোটারের মধ্যে কৌতুহলের শেষ নেই। সকালে শহরের পাখিয়ালা চৌমুহনীর সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন মন্ত্রী শাহাব উদ্দিন।

নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)। এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪৩ জন।

আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতে বিগত দিনে পৌরসভার ব্যাপক উন্নয়নের কারণে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন নৌকার মেয়রপ্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী। তিনি ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে প্রথম মেয়র (পৌরসভার তৃতীয় নির্বাচিত মেয়র) নির্বাচিত হন। নির্বাচনের আগে ঘোষিত নির্বাচনী ইশতেহারের প্রায় ৮০ ভাগই তিনি পুরণ করেছেন। অন্য কোন প্রার্থী ভোটারের কাছে কোন ইশতেহার ঘোষণা করেননি। এবারো মেয়র কামরান ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ভোটারের ভোট চেয়েছেন।

Manual5 Ad Code

সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, মেয়রপদে মুলত: লড়াই হবে নৌকা আর ধানের শীষের প্রার্থীর মধ্যে। তবে স্বতন্ত্র প্রার্থীও শেষমেশ প্রতিদ্বন্দ্বিতায় চলে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বড়লেখা পৌরসভায় একটি সংগঠনের প্রায় ৩ হাজার ভোট ব্যাংক রয়েছে। শোনা যাচ্ছে এ ভোট ব্যাংকের আর্শীবাদ রয়েছে স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলামের প্রতি। এক্ষেত্রে ভোটের হিসেব নিকেশ পাল্টে যেতে পারে বলে অনেকে মন্তব্য করছেন। সাধারণ ভোটারদের মধ্যে ইভিএম নিয়ে এক ধরনের সংশয় ও প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। কিভাবে তারা ভোট দেবেন। ইভিএম এর ভোটগ্রহণ নিয়ে শনিবার অনুষ্ঠিত ‘মক’ ভোটে তেমন সাড়া পাওয়া যায়নি। আধা শহর আধা গ্রাম ধরণের বড়লেখা পৌর শহরের সাধারণ মানুষ ইভিএমে কোনোদিন ভোট দেয়নি। তাছাড়া ইভিএমে ভোট প্রদান সময় সাপেক্ষ হওয়ায় ভোট নিয়ে এক ধরনের অবিশ্বাস ও সংশয়ের সৃষ্টি হয়েছে। বড়লেখার নির্বাচনে আঞ্চলিকতা বা এলাকা ইজম একটা ফ্যাক্টর হয়ে থাকে। এরকম হিসাব নিকাশ হলে ভোটের হিসাবে শেষ পর্যন্ত চমক সৃষ্টি হতে পারে।

Manual2 Ad Code

নির্বাচনের আগের রাতে অনেক কিছুই স্বাভাবিকতা হারায়। তেমন কিছু ঘটলে নির্বাচনের ফলাফলের ওপর প্রভাব পড়তে পারে বলে আশংকা রয়েছে।

Manual3 Ad Code

ইউএনও মো. শামীম আল ইমরান ও ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ ও মুক্ত পরিবেশে ভোট উৎসব হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সবধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!