বড়লেখা পৌরসভা নির্বাচন : ইভিএম ভোটগ্রহনে ধীরগতি ভোটারদের দুর্ভোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

বড়লেখা পৌরসভা নির্বাচন : ইভিএম ভোটগ্রহনে ধীরগতি ভোটারদের দুর্ভোগ

  • সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় ইভিএম পদ্ধতিতে চলছে ভোট গ্রহণ। নারী ভোটারের উপস্থিতি লক্ষনীয় হলেও ভোট গ্রহণের অস্বাভাবিক ধীরগতির কারণে তারা মারাত্মক দুর্ভোগ পোয়াচ্ছেন। কেউ কেউ ৩/৪ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারছেন। বেলা ২ টা পর্যন্ত অধিকাংশ ভোট কেন্দ্রে ২০ থেকে ৩৫ ভাগ ভোটগ্রহণ সম্পন্ন হতে দেখা গেছে।

Manual4 Ad Code

সরেজমিনে জানা গেছে, বড়লেখা সরকারী কলেজ ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ১৯২০ জন। দুপুর দেড়টায় এ কেন্দ্রে ৬২০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানালেন প্রিসাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম। ভোট কেন্দ্র প্রাঙ্গণের ভোটারের দীর্ঘ লাইন। কিন্ত ভোটগ্রহণের ধীর গতিতে ভোটাররা দুর্ভোগ পোয়াচ্ছেন। একই চিত্র লক্ষ্য করা গেছে, বড়লেখা মডেল স্কুল, নারীশিক্ষা একাডেমী মাধ্যমিক বিদ্যালয়, সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা মোহা¥দীয়া আলিয়া ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রে।

Manual7 Ad Code

নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)। এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সহকারি রির্টার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান জানান, বড়লেখা পৌরসভার ১০টি ভোটকেন্দ্রে ৪৫টি বুথে ভোটগ্রহণ চলছে। ইভিএম পদ্ধতি ভোটারদের নিকট পরিচিত না হওয়ায় কিছু বুথে ধীর গতিতে ভোটগ্রহণ চলছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ১০টি ভোট কেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি ছাড়াও মাঠে রয়েছে র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এখন পর্যন্ত ভোটগ্রহণে কোনধরণের অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!