বড়লেখায় মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

বড়লেখায় মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা

  • সোমবার, ২২ জুন, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণভাগ মোহাম্মদীয়া টাইটেল মাদ্রাসার (টিলাবাজার) মোহতামিম মাওলানা মো. কাওছার আহমদ, সহসভাপতি মাওলানা আব্দুল কাদির, সদস্য আব্দুল খালিক ও মাওলানা উবায়েদ উল্লাহর বিরুদ্ধে সাম্প্রতিক কিছু ভুইফোড় অনলাইনে পোর্টালে প্রকাশিত অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে মাদ্রাসার কার্যকরী কমিটি।

Manual3 Ad Code

২২ জুন সোমবার সকালে মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন কমিটির সহসভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছমির উদ্দিন। উক্ত সভায় আলেম-উলামাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর, আজগুবি, মনগড়া ও কাল্পনিক অভিযোগ প্রচারে জড়িত ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শক্রমে রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও সামাজিকভাবে ব্যবস্থা নেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual8 Ad Code

বক্তারা বলেন, একজন মৌলানার বিরুদ্ধে যে সমস্থ মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয়েছে তাতে কারো বুঝতে বাকি নেই একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংশ করার জন্য একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। একজন ভুমি জালিয়াত ব্যক্তির মিথ্যা অভিযোগে যাচাই বাছাই ছাড়াই অভিযুক্তের বক্তব্য না নিয়ে একটি গণমাধ্যমে স্বনামধন্য এ দ্বীনি প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ছাপা করায় বিস্ময় প্রকাশ, চরম ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি উদাত্ত¡ আহবান জানানো হয়।

মাদ্রাসার কার্যকরী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম সামছুল হকের পরিচালনায় জরুরী সভায় কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার মোহতামিম মাওলান কাওছার আহমদ, মাওলানা আব্দুল কাদির, সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার আজিজুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার নজরুল ইসলাম, আমির উদ্দিন, আব্দুল বাছিত, মুজিবুর রহমান জয়নাল, আব্দৃল জব্বার, ফজলুর রহমান, আব্দুস সালাম সোনামনি, আসাদ উদ্দিন আছাই, মাওলানা খলিলুর রহমান সাহীন, আব্দুল অহিদ, আব্দুল খালিক, রিয়াজুল ইসলাম প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!