জুড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

  • সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, জুড়ী ::

মৌলভীবাজারে জুড়ী হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (রেল ষ্টেশন)খেলার মাঠ গর্ত করে মাটি কাটা ও জবর দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত।

জুড়ী উপজেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি, জুড়ী উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ক্রিকেটার মাহবুবুল ইসলাম কাজলের সভাপতিত্বে জুড়ী উপজেলার তরুন সংগঠক,উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন ফুটবলার, ক্রিকেটার মহরম মজুমদার ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক, পশ্চিম জুড়ী ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দিন আহমদ মইজন, আওয়ামীলীগনেতা আব্দুল লতিফ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, পঃজুড়ী ইউপি সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক চন্দন দাশ, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমেদ, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সেক্রেটারি এন্ড ডিএনএডিটর প্রভাষক এপেঃ জহিরুল ইসলাম সরকার, ক্রিকেটার জাকির আহমদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ক্রিকেটার আরিফুল ইসলাম, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি কামরুল ইসলাম পলাশ, মানব ঠিকানা প্রতিনিধি হারিছ মোহাম্মদ, জায়ফরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চিকন, রাজিব আহমদ,জুড়ী উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ( কোয়াব) এর সভাপতি আব্দুল আউয়াল।

Manual8 Ad Code

মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান বলেন, এ মাঠে গত ৩৪ বছর যাবত জুড়ী উপজেলার ছেলেরা খেলাধুলা করে আসছে। কার ইন্ধনে কার সাহসে জুড়ীর এই ঐতিহ্যবাহী এ মাঠে মাটি কাটে আমি তা খোজে বের করব। তোমরা আমার সাথে থাকবে, আমি আজকের মধ্যে এ মাঠে লাল পতাকা দিয়ে চিহৃিত করবো। আমি যতদিন আছি ততদিন কেউ এ মাঠ দখল করতে পারবেনা।

পঃজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দিন আহমদ মইজন বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন ১৯৮৫ সালে হরিরামপুর গ্রামের আইয়ুব আলী সাহেবের নিকট থেকে ৩৮ শতক জমি ইউনিয়ন পরিষদে একটি রেজুলেশন এর মাধ্যমে ২২ হাজার টাকা নগদ পরিশোধ করে ক্রয় করি। আমি চেয়ারম্যান থাকাবস্হায় কয়েকবার ইউনিয়ন পরিষদের অর্থায়নে মাঠি ভরাট করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খেলার ব্যবস্থা করে দেই। পরবর্তীতে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মুমিত আসুক সাহেব ও এই মাঠের উন্নয়ন কর্মকা- করেছেন। এখন মরহুম আইয়ুব আলীর উত্তরাধিকার নাজিম উদ্দীন ভুলন গংরা ৩৪ বছর পর ঐতিহ্যবাহী মাঠটি দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।আমরা মাঠ দখলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উপস্থিত বিভিন্ন সামাজিক সংগঠনের ও রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠ দখলের প্রতিবাদ জানান।

Manual7 Ad Code

মানববন্ধন প্রসঙ্গে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, পঃজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু বলেন, বিদ্যালয়ের মাঠ কেউ দখল করে নাই।বিদ্যালয়ের ৩৩ শতক জমি বিদ্যালয়ের দখলে রয়েছে। বিদ্যালয়ের দক্ষিণ সীমানায় একটি গোপাট ছিল। যা বর্তমানে ভরাট হয়ে যাওয়ায় রেল লাইনের নীচের নালা হতে জুড়ী নদীতে পানি নিষ্কাশন হচ্ছে না। বাকি জমি ১৭৫ নং খতিয়ানের আর এস দাগ নং ১৩০ আইয়ুব আলীর পুত্র মৌলা মিয়া নামের রেকর্ডীয় মালিকানাধীন। ১৯৯৫ সালে বড়লেখা উপজেলা সেটেলম্যান্ট জরিপ হয়। তিনি প্রশ্ন করেন, তৎকালিন সময়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন অত্র এলাকার প্রবীণ ব্যক্তি(অবঃ) মোঃ সুলেমান মজুমদার। তিনি ৩৩ শতকের বাহিরে বিদ্যালয়ের কোনো জমি রেকর্ড করে গেলেন না কেনে? তিনি আরও বলেন, মাননীয় পরিবেশ, বনও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য ৭ টন গম বরাদ্দ দিয়েছেন।আমরা বিদ্যালয়ের নির্ধারিত মাঠ ভরাটের কাজ করে যাচ্ছি।

Manual5 Ad Code

মাঠ দখলকারী হিসেবে অভিযুক্ত ব্যক্তি মৌলা মিয়ার পুত্র নাজিম উদ্দীন বলেন, আমার পিতার নামীয় ১৯ শতক রেকর্ডভুক্ত জমি হইতে বিদ্যালয়ের মাঠ ভরাটের উন্নয়নে কিছু মাটি দিতে গেলে কিছু মানুষ অভিযোগ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম বলেন, জনৈক নাজিম উদ্দীন কে অনুমতি ছাড়া জমির শ্রেণী পরিবর্তন না করতে নির্দেশ প্রদান করা হয়। মাঠের বিষয়ে উভয় পক্ষ আলোচনা সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তি করা উচিত।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews