হাকালুকির নিমু বিল অভয়াশ্রমে দখল আর মাছ লুটকালে ইউএনও’র অভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

হাকালুকির নিমু বিল অভয়াশ্রমে দখল আর মাছ লুটকালে ইউএনও’র অভিযান

  • শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

Manual8 Ad Code

আব্দুর রব, বড়লেখা ::

Manual3 Ad Code

হাকালুকি হাওরের বড়লেখা অংশের ২১ একরের মৎস্য অভয়াশ্রম নিমু বিলের অধিকাংশই প্রভাবশালীরা দখল করে নিয়েছে। নিমু বিল যেন নামেই অভয়াশ্রম, বড়লেখা উপজেলার ইসলামপুর, গোলাপগঞ্জ উপজেলার রাংজিয়ল ও নুরজাহানপুর গ্রামের কতিপয় আসাধু ব্যক্তিরা খাল কেটে ও পাম্প মেশিনে পানি সেচে এ অভয়াশ্রমের লাখ লাখ টাকার মাছ লুট করেছে।

শুক্রবার সকালে ইউএনও মো. শামীম আল ইমরান অভিযান চালিয়ে মাছ ধরার ব্যাপক জাল জব্দ করেন। এসময় মাছ লুটেরা বাহিনী পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে উপজেলা মৎস্য বিভাগ।

Manual7 Ad Code

জানা গেছে, হাকালুকি হাওরে প্রায় পৌনে ৩শ’ ছোট-বড় বিল রয়েছে। সবগুলো ইজারা দেয়া হলেও মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকার ১৩টি বিলকে অভয়াশ্রম ঘোষণা করে। এরমধ্যে নিমু বিল অন্যতম। স্থানীয় প্রভাবশালী চক্র বর্ষায় বিভিন্ন অবৈধ জাল দিয়ে ও শুষ্ক মৌসুমের শুরুতে খাল কেটে ও পাম্প মেশিন বসিয়ে পানি কমিয়ে এ অভয়াশ্রম থেকে লাখ লাখ টাকার মাছ লুট করতে থাকে। সারা রাত মাছ ধরে সকালে বিলের পাড়ে তারা মাছ বিক্রি করে। এছাড়া প্রভাবশালী চক্রটি ২১ একর আয়তনের নিমু বিল অভয়াশ্রমের সিংহভাগই দখল করে নিয়েছে। নিজেদের রেকর্ডিয় ভুমি দাবী করে শুকিয়ে বোরো ধান চাষ করছে।

বিল শুকিয়ে মাছ লুটের গোপন সংবাদে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের নিয়ে সরকার ঘোষিত অভায়শ্রম নিমু বিলে অভিযান চালান। এসময় মাছ লুটেরা বাহিনী পালিয়ে গেলেও মাছ শিকারের ব্যাপক জাল ও নানা সরঞ্জাম জব্দ করা হয়। পরে প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে তালিমপুর ইউনিয়ন স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি নুর হোসেন মাছ চুরির অভিযোগে গোলাপগঞ্জের নুরজাহানপুর গ্রামের দুলাল আহমদ, বড়লেখার ইসলামপুর গ্রামের রাসেল আহমদ, জাহাঙ্গীর আলম, রুমান আহমদের নাম উল্লেখ ও আরো ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ ও দন্ডবিধি, ১৮৬০ এর বিভিন্ন ধারায় বড়লেখা থানায় মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

ইউএনও মো. শামীম আল ইমরান জানান ‘নিমু বিল’ অভয়াশ্রমটি উপজেলা সদর থেকে বেশ দূরবর্তী ও হাকালুকি হাওরের দূর্গম এলাকায়, সিলেটের গোলাপগঞ্জ হয়ে সেখানে পৌঁছতে হয়। অবৈধভাবে মাছ ধরার অভিযোগ পেয়ে শুক্রবার শেষ রাতে তিনি বিলের উদ্দেশ্যে রওয়ানা দেন। সকালে পৌঁছার সাথেই মাছ লুটেরা বাহিনী মাছ ধরার জালসহ বিভিন্ন সরঞ্জার ফেলে পালিয়ে যায়। এগুলো পুড়িয়ে ফেলা হয়েছে এবং তথ্য সংগ্রহ করে মাছচোরদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!