আইনি জটিলতা সৃষ্টি না হলে খুব শিঘ্রই শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন-সিনিয়র সচিব হেলালুদ্দীন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

আইনি জটিলতা সৃষ্টি না হলে খুব শিঘ্রই শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন-সিনিয়র সচিব হেলালুদ্দীন

  • শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

Manual3 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ বলেছেন, শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকার কাজ করছে। নতুন করে কোন আইনি জটিলতা সৃষ্টি না হলে খুব শিঘ্রই শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন করা সম্ভব।

তিনি বলেন, পৌরসভা এলাকা সম্প্রসারণ নিয়ে হাইকোর্টে একের পর এক রিট দায়েরের কারণে মেয়াদ উত্তীর্ণের ৭ বছর পেরিয়ে গেলেও এখানে নির্বাচন করা যায়নি।

Manual1 Ad Code

তিনি বলেন, দেশের যে সব পৌরসভায় বিরোধীদলের মেয়ররা দায়িত্বে রয়েছেন- দেখা গেছে সেসব পৌরসভার মেয়ররা ক্ষমতায় থাকার জন্য জটিলতা সৃষ্টি করছেন। মেয়াদ শেষ হলে আর কোন জনপ্রতিনিধি ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন না। এজন্য আইন সংশোধন করা হবে। যাতে করে মেয়াদ শেষে জন প্রতিনিধিরা প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারেন। সচিব শ্রীমঙ্গল পৌরসভা নিয়ে জেলা প্রশাসকের গাফিলতিকে দায়ী করে বলেন, জেলা প্রশাসকরা মন্ত্রনালয়ে সঠিক রিপোর্ট না পাঠানোর কারনে আমরা মন্ত্রনালয় থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনা।

তিনি বলেন, পৌরসভার পরিধি সম্প্রসারণ একটি দীর্ঘ প্রক্রিায়া। এর মধ্যে শ্রীমঙ্গল পৌরসভা নিয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় সম্প্রসারণ ও নির্বাচন দুটোই বিলম্ব হচ্ছে।

Manual2 Ad Code

শনিবার 0৯ জানুয়ারি দুপুরে স্থানীয় জেলা পরিষদ হলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় শ্রীমঙ্গল উপজেলার সামগ্রিক উন্নয়নে সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধী সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন।

Manual5 Ad Code

সিলেট বিভাগীয় কমিশনার এনডিসি মশিউর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংসদীয় এলাকার সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

Manual7 Ad Code

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহু রহমান, পুলিশ সুপার মো. জাকারিয়া, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রেম সাগর হাজরা, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু দেব বেভুল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমূখ।

এসময় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে শ্রীমঙ্গলের নৃতাত্তিক বিভিন্ন জনগোষ্ঠির শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews