বড়লেখায় পুকুরপার থেকে ইউপি মেম্বারের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

বড়লেখায় পুকুরপার থেকে ইউপি মেম্বারের লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual7 Ad Code

বড়লেখায় নিখোঁজ হওয়ার পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরপার থেকে শামীম উদ্দিন (৫৫) নামে এক ইউপি মেম্বারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিজ বাহাদুরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ও দৌলতপুর গ্রামের জছির আলীর ছেলে। বিকেলে পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Manual3 Ad Code

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ইউপি মেম্বার শামীম উদ্দিন সোমবার সন্ধ্যায় ইটাউরী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাত ৮টা পর্যন্ত পরিবারের সদস্যদের সাথে ফোনে কথা বলেন। কিন্তু এরপর থেকে তার মোবাইলে রিং বাজলেও ফোন রিসিভ হয়নি, রাতে বাড়িও ফিরেননি। সকাল ১০ টার দিকে বসত বাড়ির প্রায় ৩শ’ মিটার দূরে বন্ধন ব্রিকসফিল্ডের পূর্ব-দক্ষিণ দিকের একটি পুকুর পারে শ্রমিকরা তার লাশ দেখে পুলিশে খবর দেন। নিহত ইউপি মেম্বার শামীম উদ্দিনের ছেলে সালমান আহমদ জানান, রাতে বিভিন্ন জায়গায় খোজ করেও তার বাবার সন্ধান পাননি। সকালে ইটভাটা শ্রমিকরা একটি লাশ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর পাঠায়। ঘটনাস্থলে গিয়ে তিনি লাশ সনাক্ত করেন। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পরিবারের লোকজনের দাবী নিহত ইউপি মেম্বার হার্টের রোগী ছিলেন। সুরতহালে শরীরে আঘাতের কোন চিহ্ন মিলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হার্ট এ্যাটাকে মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পিএম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!