বড়লেখায় ৫০ ভুমিহীন পরিবারকে দলিল করে দেয়া হল খাস ভুমি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা

বড়লেখায় ৫০ ভুমিহীন পরিবারকে দলিল করে দেয়া হল খাস ভুমি

  • সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে ৫০ ভুমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের দুই শতাংশ করে দেয়া ভুমির রেজিষ্ট্রেশন রোববার সম্পন্ন হয়েছে। উপজেলা ভুমি অফিস ও সাবরেজিষ্ট্রার অফিসের সার্বিক তত্ত্বাবধানে ভুমিহীনদের নামে জমির কবুলিয়ত সম্পাদন করে দেয়া হয়।

Manual4 Ad Code

জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘ক’ শ্রেণীর গৃহহীনদের (ভূমিহীন ও গৃহহীন) পুনর্বাসনের লক্ষ্যে বড়লেখা উপজেলার ৫০টি হতদরিদ্র পরিবারের জন্য ৫০ টি পাকা ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেয়া হয়। এর আগে গৃহহীন এসব পরিবার প্রতি ২ শতাংশ করে প্রদানের জন্য খাস জমি চিহ্নিত করা হয়।

Manual7 Ad Code

ইতিমধ্যে এসব গৃহহীনদের অধিকাংশ ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২৩ জানুয়ারী উপকারভোগীদের মধ্যে নবনির্মিত পাকা ঘরের চাবি হস্তান্তর করা হবে। রোববার উপকারভোগীদের নামে ভুমির দলিল রেজিষ্ট্রীর ব্যবস্থা করে উপজেলা প্রশাসন।

Manual7 Ad Code

দলিল রেজিষ্ট্রীকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, সাব রেজিষ্ট্রার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সদর ইউপির চেয়ারম্যান সিরাজ উদ্দিন, দক্ষিণ ভাগ উত্তর ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!