জুড়ী ছাত্রদলের কমিটিতে বিবাহিত ও ছাত্রলীগ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

জুড়ী ছাত্রদলের কমিটিতে বিবাহিত ও ছাত্রলীগ!

  • সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, জুড়ী ::

জুড়ী ছাত্রদলের আহবায়ক কমিটিতে স্থান পেয়েছেন বিবাহিত, বিএনপি, ছাত্রলীগ ও শিবিরের কর্মী। এনিয়ে উপজেলা জুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

অভিভাবক সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যেও চলছে তোলপাড়। জানা যায় জেলার জুড়ী উপজেলায় দীর্ঘ প্রায় ৫ বছর পর আবারও কেন্দ্রীয় কমিটির নির্দেশে আহবায়ক কমিটির অনুমোদন দেয় মৌলভীবাজার জেলা ছাত্রদল। ওই কমিটিতে মুজাহিদুল ইসলাম জয়দুল নামের উপজেলা বিএনপির এক নেতাকে (সাবেক শিবির কর্মী) আহবায়ক করা হয়। সে জুড়ী উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এবং বিবাহিত। যা ছাত্রদলের গঠনতত্ত্বের পরিপন্থী বলে ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেছেন। জেলা কমিটি অনুমোদীত ২১ সদস্যের ওই উপজেলা কমিটিতে ৪ জন বিবাহিত এবং একজন ছাত্রলীগের সক্রিয় নেতা বলে ক্ষোভের সাথে অভিযোগ করেছেন উপজেলা ও তৃণমূলের ছাত্রদলের নেতাকর্মীরা। জানা যায় সর্বশেষ ২০১৬ সালের ৩ মার্চ আজহার আহমেদ ওয়াসিমকে আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট জুড়ী উপজেলা শাখা কমিটি অনুমোদন করে তৎকালীন জেলা কমিটি।

Manual4 Ad Code

এরপর গত বছরের ২ ফেব্রুয়ারি কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। দীর্ঘদিন কমিটি বিহীন থাকার পর গত ১৫ জানুয়ারি মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান স্বাক্ষরিত জেলা ছাত্রদলের আওতাধীন উপজেলা,পৌর ও কলেজসহ ৯ টি শাখার আহবায়ক কমিটি ঘোষিত হয়। এরই সাথে ২১ সদস্য বিশিষ্ট জুড়ী উপজেলা শাখা কমিটিও অনুমোদন পায়। কমিটিতে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম জয়দুলকে আহবায়ক এবং আব্দুল্লাহ আল ইমনকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।

অপর যুগ্ম আহবায়করা হলেন ফয়জুর রহমান,সোহেল আহমদ, তাহমিদ বিন আহমদ, জুবের আহমদ, সাইফুল ইসলাম, বদরুল ইসলাম শান্ত, দেওয়ান মারজান মেহেদী, লুৎফুর রহমান ইমন, তরিকুল ইসলাম, আ.স.ম. কিবরিয়া, রুহেল আহমদ, মারজান রহমান।

Manual6 Ad Code

আর সদস্যরা হলেন হাসান আহমদ লিজন, রায়হান আহমদ, রিয়াজ উদ্দিন, সায়মন, লিটন আহমদ, জাবেল মিয়া,সাব্বির খান। এরমধ্যে মুজাহিদুল ইসলাম জয়দুল, আ.স.ম কিবরিয়া, সাইফুল ইসলাম, লিটন আহমদ, দেওয়ান মারজান মেহদী ও সায়মনের বিরুদ্ধে ছাত্রলীগ, বিবাহিত ও বিএনপি এমন গুরুতর অভিযোগ তোলেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের এমন আনীত অভিযোগের ভিত্তিতে বিভিন্ন (বিয়ের কাবিন, অন্য দলের দলীয় অনুষ্ঠানে নেতাদের সাথে অন্তরঙ্গ ছবি) তথ্য উপাথ্যও তোলেদেন গণমাধ্যমকর্মীদের কাছে।

Manual2 Ad Code

নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপজেলা ছাত্রদলের নতুন কমিটির এক যুগ্ম আহবায়কসহ উপজেলা ও তৃণমূলের একাধিক নেতাকর্মী ক্ষোভের সাথে বলেন এ কমিটি ছাত্রদলের কমিটি হতে পারে না। এই কমিটির আহবায়ক বিএনপি নেতা,ছাত্রলীগ ও বিবাহিত। জীবনে কোনদিন ছাত্রদলের অনুষ্ঠানে আসেনি তাদেরকেও উপজেলার নেতা বানানো হয়েছে।

Manual6 Ad Code

এ ব্যাপারে নতুন আহবায়ক মুজাহিদুল ইসলাম জয়দুল মুঠোফোনে বলেন, আমি বিবাহিত এটা ডাহা মিথ্যা রটানো। আমার রাজনৈতিক প্রতিপক্ষরাই এই মিথ্যা রটাচ্ছে। তারা আগেও এরকম করেছিলো এখন করছে। তাছাড়া আমি বিএনপির কমিটি থেকে পদত্যাগ করে ছাত্রদলের জন্য লবিং করেছি। তাছাড়া ভূয়া কাবিন, ফেইক ফেসবুক আইডি ও অন্যের বিবাহের ছবি দিয়ে আমার নামে চালানো হচ্ছে। আমি এব্যাপারে থানায় জিডি করেছি। তবে কমিটিতে স্থান পাওয়া অনেকেই বিবাহিত আছেন তা এমনটি স্বীকার করেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এ বিষয়ে বলেন,  এখন যে ভাবে তথ্য উপাথ্য দিয়ে অভিযোগ আসছে প্রথম দিকে আমরা ওরকম পাইনি। কেন্দ্র থেকে আমাদেরকে যে ভাবে বলা হয়েছে আমরা ওই রকম কমিটি দিয়েছি। কেন্দ্রের বাহিরে তো আমরা কিছু করতে পারি না। তাছাড়া ওই উপজেলার অভিভাবক সংগঠনের (বিএনপি) সিনিয়র নেতৃবৃন্দকে অবগত করেই আমরা ওই কমিটির জন্য সুপারিশ করেছি। অভিযোগের বিষয়টি এখন আমরা অবগত হয়েছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিষয়টি অবগত করব। বিবাহিত, বিএনপি এবং ছাত্রলীগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!