ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা!

  • মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

Manual5 Ad Code

এইবেলা ডেক্স ::

Manual4 Ad Code

আগামী ২২ মার্চ ২০২১ থেকে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ৬টি ধাপে আগামী ৪ জুন পর্যন্ত সারা দেশের ৪২৭৫টি ইউনিয়নে এ নির্বাচন সম্পন্ন হবে। প্রথম ধাপে ২২ মার্চ ৭৫২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা যায় , তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম ধাপের ৭৫২টি ইউপিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ এবং প্রতীক বরাদ্দ হবে ৩ মার্চ। ভোট গ্রহণ করা হবে ২২ মার্চ।

দ্বিতীয় ধাপে ৭১০টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে ৩১ মার্চ। এসব ইউপিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২ মার্চ। তৃতীয় ধাপে ৭১১টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে ২৩ এপ্রিল, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২৭ মার্চ। চতুর্থ ধাপে ৭ মে ভোট গ্রহণ করা হবে ৭২৮টি ইউপিতে। এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ৭ এপ্রিল। পঞ্চম ধাপে ৭১৪টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে ২৮ মে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২ মে। সর্বশেষে ৬ষ্ঠ ধাপে ৬৬০টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে ৪ জুন, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ৯ মে ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews