জুড়ীতে মাওলানা আব্দুল আজিজকে অবসরজনিত সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে মাওলানা আব্দুল আজিজকে অবসরজনিত সংবর্ধনা

  • শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের জুড়ী কামিনীগঞ্জ লামা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আজিজের অবসরগ্রহণ উপলক্ষে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার ২৯ জানুয়ারি বাদ জু’মা মসজিদ প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্টিত হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইনুছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ রউফের পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা।

বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত মাওলানা আব্দুল আজিজ, মসজিদের নবনিযুক্ত ইমাম ও খতিব মাওলানা তাজ উদ্দিন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ তুতিউর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমেদ, সদস্য বদরুল ইসলাম, আল আমিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মহি উদ্দিন খান, শামীম আহমদ, মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ওয়ারিস উদ্দিন হাসান, সদস্য সাইফুর আলম ফজল, মাওলানা শামসুল ইসলাম।

Manual1 Ad Code

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মসজিদের মোয়াজ্জিন হাফিজ হাফিজুর রহমান। মানপত্র পাঠ করেন মসজিদ পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক কবির উদ্দিন মাস্টার।

Manual7 Ad Code

জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলা গ্রামের বাসিন্দা মাওলানা আব্দুল আজিজ লতিফি দীর্ঘ ২৭বছর উক্ত মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় অবসরগ্রহণ করলে পঞ্চায়েতবাসী অশ্রুসিক্ত নয়নে উনাকে সংবর্ধনা প্রদান করেন এবং সম্মাননা হিসেবে পঞ্চাশ হাজার টাকা উপহার দেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!