জুড়ীতে  নদীর অবৈধ স্থাপনা  উচ্ছেদে অভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে  নদীর অবৈধ স্থাপনা  উচ্ছেদে অভিযান

  • সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code
এইবেলা, জুড়ী ::
মৌলভীবাজারের জুড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে  অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড
সোমবার ০১ ফেব্রুয়ারি উপজেলার  প্রাণকেন্দ্র জুড়ী নদীর দুই পাশের অবৈধ দখলকৃত জমিতে কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়।
অভিযান পরিচালনাকালে  উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ  মোস্তাফিজুর  রহমান, পানি উন্নয়ন বোর্ড ( পাউবো) মৌলভীবাজারের  নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান, সাব অ্যাসিস্ট্যান্ট  ইন্জিনিয়ার মোহাম্মদ আল-আমিন এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পাউবোর  মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান জানান, ভারত থেকে নেমে আসা জুড়ী নদীর দুই পাশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বিল্ডিং, ঘরবাড়ি স্থাপন করা হয়েছে।এতে করে নদীর দুই পাশ ভরাট হয়ে ছোট হয়ে আছে । অবৈধ স্থাপনাগুলো উচ্ছদের জন্য অনেকবার দখলদারদেরকে নোটিশ দেওয়া হয়েছে কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি। সরকারের সম্পদ উদ্ধারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম জানান, এই জায়গাগুলো পানি উন্নয়ন বোর্ডের। পাশাপাশি যেগুলো লিজ দেওয়া আছে তাদেরকে উচ্ছেদকরা হবেনা। এসব অবৈধ বসতবাড়ি, দোকানপাটসহ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করে নদীর পাশ সংস্কার করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!