শ্রীমঙ্গলে হোয়াইট চা নিলাম : কেজি পাঁচ হাজার দশ টাকায় বিক্রি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব এমপির ফলপ্রসূ বৈঠক ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন শনিবার আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে

শ্রীমঙ্গলে হোয়াইট চা নিলাম : কেজি পাঁচ হাজার দশ টাকায় বিক্রি

  • বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual1 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল  (মৌলভীবাজার):- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ মৌসুমের ১৭তম চায়ের নিলাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ফেব্রুয়ারি) সকালে শহরের মৌলভীবাজার সড়কে খান টাওয়ারের দ্বিতীয় তলায় দেশের ২য় চা নিলাম কেন্দ্রে ১৭তম চা নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ নিলামে হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানের সাদা চা সর্বোচ্চ দামে বিক্রী হয়।

Manual2 Ad Code

জানাযায়, এ নিলামে বিভিন্ন চা বাগান থেকে ৭০ হাজার কেজি চা পাতা উত্তোলন করা হয়। যার বিক্রয় মুল্য আনুমানিক ১ কোটি। দুপুর পর্যন্ত প্রায় ৮০ ভাগ চা নিলামে বিক্রি হয়েছে বলেও জানান তারা।

Manual1 Ad Code

এ নিলামে প্রথম অংশ গ্রহন করে পঞ্চগড়ের চা বাগানের মালিকরা, তাদের চা পাতা ভাল দামে বিক্রীও হয়। সবচেয়ে বড় আকর্ষন ছিল হবিগঞ্জের বৃন্দাবনপুর চা বাগানের হোয়াইট টি, যা প্রতি কেজি বিক্রী হয় ৫ হাজার ১০ টাকায়। আর পাতাগুলো ক্রয় করেন শ্রীমঙ্গলের সেলিম টি হাউজ। হোয়াইট টি ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে বলে জানা গেছে। চলতি মাসে আরো ৩টি নিলাম অনুষ্টিত হবে জানিয়েছেন শ্রীমঙ্গল টি ব্রোকারর্স।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews